সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ভারতীয় অবৈধ মোবাইলসহ চোরাচালান চক্রের মূল হোতা গ্রেপ্তার ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে জিতলেন ফয়সল আমীন, ভোট পড়েছে ৬৪.৭৭% ঠাকুরগাঁওয়ে ভোট কারচুপি ও এজেন্টদের ওপর হামলার অভিযোগ, শনিবার জামায়াতের বিক্ষোভ যশোরে বাবার মৃত্যুর ১৫ মিনিট পর সন্তানের জন্ম ঠাকুরগাঁও-১ শুন্য আসনের নির্বাচন: ৫৮–৬২ শতাংশ ভোটের তথ্য, অনিয়মের অভিযোগ জামায়াতের; ‘ভোট প্রশ্নবিদ্ধের অপচেষ্টা’ বলছে বিএনপি ঠাকুরগাঁও-১ শুন্য আসনে নির্বাচন: ছাত্রদলের তিন ভুয়া ভোটার আটক, ছবি তোলা নিয়ে বিএনপি-জামায়াতের হাতাহাতি ঠাকুরগাঁও-১শুন্য আসনে নির্বাচন: কেন্দ্রে লিফলেট বিতরণ, জামায়াত নেতাকে ৫ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক রংপুরে হেরোইন-ইয়াবাসহ নারী গ্রেপ্তার, উদ্ধার ৩ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবা ঠাকুরগাঁও-১ শুন্য আসনের নির্বাচন: ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি
অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের

অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের

স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, ঢাকা।।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। কর্তৃপক্ষকে না জানিয়ে দাপ্তরিক কাজ ছাড়া অফিস সময়ে নিজ দপ্তর ত্যাগ করতে পারবেন না। গত ২ মার্চ (সোমবার) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে।

 

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, কিছু ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আগমনকালে পথিমধ্যে দাপ্তরিক বা ব্যক্তিগত বিভিন্ন কর্মসূচিতে (যেমন- সেমিনার, ওয়ার্কশপ, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অতিথি বক্তা হিসেবে অংশগ্রহণ, ব্যাংক/হাসপাতাল/বিদ্যালয়ে গমন ইত্যাদি) সম্পৃক্ত হওয়ার কারণে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকেন না। এর ফলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে জনসাধারণ ও অন্যান্য দপ্তরের প্রয়োজনীয় যোগাযোগ ব্যাহত হয়; যা নাগরিক সেবা প্রদান, প্রশাসনিক কার্যক্রমের গতি এবং সরকারের ভাবমূর্তির ওপর বিরূপ প্রভাব ফেলে।

 

এতে আরও বলা হয়, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’ অনুযায়ী সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে নিজ দপ্তরে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করা বাধ্যতামূলক।

তবে কিছু ক্ষেত্রে এ বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না-

# শিক্ষা/প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত এবং প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত নন এমন শিক্ষক/অনুষদ সদস্যরা।

# হাসপাতাল, জেলখানা, সংবাদ বা নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রোস্টার ডিউটিতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা।

# জরুরি গ্রাহকসেবায় সরাসরি সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীরা।

# মাঠপর্যায়ে নিয়মিত দায়িত্ব পালনকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমরূপ সংস্থার সদস্যরা।

# এছাড়া ভিভিআইপি/ডিআইপি প্রটোকল প্রদান, আকস্মিক বৃহৎ দুর্ঘটনা মোকাবিলা, উন্নয়ন সহযোগী বা কূটনৈতিক মিশনের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ এবং অনুমোদিত সরকারি সফরের ক্ষেত্রে।

পরিপত্রে বলা হয়েছে, কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। কর্তৃপক্ষকে না জানিয়ে দাপ্তরিক কাজ ছাড়া অফিস সময়ে নিজ দপ্তর ত্যাগ করতে পারবেন না।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com