সংবাদ শিরোনাম :
রংপুরে গণমিছিল ও সমাবেশ, জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জামায়াতের জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের অদম্য জুলাই মিছিল রংপুর চিরিয়াখানার অব্যবস্থাপনা, জরাজীর্ণতা ও অতিরিক্ত ফি আদায়ে ক্ষুব্ধ দর্শনার্থীরা রংপুরে ১৭ লাখে এএসআই পদে চাকরি, জালিয়াত চক্রের ৪ সদস্য গ্রেফতার পীরগাছায় ছাত্রীকে অনৈতিক প্রস্তাব: শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পদচ্যুত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ‘লন্ডন-শিলংয়ে যাইনি, তাহলে গুপ্ত বলছেন কেন?’ চলতি মাসেই যেভাবে ৮ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের দাশিয়ারছড়া: এক যুগেও কাটেনি বৈষম্য ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের গণমিছিল
‘নিরপরাধ আ.লীগ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারেন’

‘নিরপরাধ আ.লীগ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারেন’

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত নন—এমন সব মানুষকে ১০ দলীয় জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

গত শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে হাতিয়া উপজেলার ৯ নম্বর বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজারে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘সাধারণ আওয়ামী লীগ কর্মীদের মধ্যে যারা কোনো ধরনের জুলুম, নির্যাতন বা অন্যায় কর্মকাণ্ডে জড়িত ছিলেন না, তারাও চাইলে ১০ দলীয় জোটে আসতে পারেন।’

প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাসউদ বলেন, ‘প্রবাসীদের আর্থিক সহযোগিতার কারণেই নির্বাচনী এলাকায় ধারাবাহিকভাবে প্রচার-প্রচারণা চালানো সম্ভব হচ্ছে। নির্বাচিত হলে হাতিয়ায় প্রবাসীদের জন্য ফ্রি যাতায়াত ব্যবস্থা চালু করা হবে, ইনশাআল্লাহ।’

পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার বোরহান উদ্দিন, শাহবাগ থানা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট শাহ্ মাহফুজুল হক, জাতীয় নাগরিক পার্টি হাতিয়ার প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজসহ স্থানীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com