সংবাদ শিরোনাম :
রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হত্যা: পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সুজনের মানববন্ধন রংপুরের পুলিশ কমিশনারকে পদায়নের আদেশ চার খুনের ঘটনার আগেই রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: শ্রাদ্ধ সম্পন্ন রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
নির্বাচন ঘিরে সরকারি চাকরিজীবীদের টানা চার দিনের ছুটি

নির্বাচন ঘিরে সরকারি চাকরিজীবীদের টানা চার দিনের ছুটি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ওইদিন এবং তার আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে নির্বাচনকে কেন্দ্র করে টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ছুটি থাকবে ১০ ফেব্রুয়ারি মঙ্গলবারও। ফলে তাদের কারও কারও কারখানার নিয়মে ছুটি আরও বেশি হতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচন উপলক্ষে দেওয়া সাধারণ ছুটিতে বেসরকারি অফিসও বন্ধ থাকতে পারে, যাতে প্রত্যেক নাগরিক নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

এদিকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শবে বরাতের ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে শবে বরাত পালিত হবে।

 বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com