সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
নাশকতার পরিকল্পনাকালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সভাপতি গ্রেফতার

নাশকতার পরিকল্পনাকালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সভাপতি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারা দেশে একযোগে পরিচালিত হচ্ছে “অপারেশন ডেভিল হান্ট” ফেজ-টু। বিশেষ অভিযানে নাশকতার পরিকল্পনাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।

গত শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী বাজারস্থ জনৈক শামীম মিয়ার বাড়ি থেকে, ভেন্ডাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: মঞ্জুর হোসেন কে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, রংপুর জেলা পুলিশের একটি চৌকস টিম ডেভিল হান্ট, ফেজ- টু অভিযান পরিচালনাকালে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মো: মঞ্জুর হোসেন (৫২) পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী গ্রামের মনোয়ার হোসেনের পুত্র। তাকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, নাশকতামূলক কর্মকান্ড সংগঠিত করার পরিকল্পনা করার সময় সুকৌশলে পুলিশ তাকে গ্রেফতার করে।

এবিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযুক্তকে আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রংপুরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন জানান, ডেভিল হান্ট, ফেজ- টু এর অংশ হিসেবে রংপুর জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বাতায়ন২৪ডটকম।। হারুন-অর-রশিদ বাবু।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com