সংবাদ শিরোনাম :
নাসীরুদ্দীন পাটওয়ারীকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণ করলো বিএনপি নেতা দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আজ রংপুরে থানা থেকে ফেরার পথে মায়ের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, কৃষক দল নেতা গ্রেপ্তার তিস্তার ভাঙনে নদীগর্ভে বিদ্যালয়, শুরু হয়েছে জিও ব্যাগ ফেলা রংপুর চিড়িয়াখানা থেকে আপত্তিকর অবস্থায় ২৭ তরুন তরুনী আটক রংপুরে ১৫ বছরে ৬৮ হাজার মানুষকে জীবিকা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা দিয়েছে ওয়ার্ল্ড ভিশন ‘আমাদের চেহারায় ব্যালট পেপারও যদি হাসিনা দেখতো, তাহলে এ দেশটাকে ঐ জায়গায় নিয়ে যেতে পারতো না: ডা. জাহেদ উর রহমান সালিশে নারীকে প্রহার, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করছি’ উলিপুরে ৫০ হাজার কর্মসংস্থানের লক্ষ্যে ভোকেশনাল সেন্টার উদ্বোধন করলেন জামায়াত এমপি
মঞ্চে নেহার অশালীন অঙ্গভঙ্গি, তোপের মুখে গায়িকা

মঞ্চে নেহার অশালীন অঙ্গভঙ্গি, তোপের মুখে গায়িকা

স্টাফ করেপেন্ডেন্টে, বিনোদন।। বাতায়ন২৪ডটকম।।

বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর তার একটি লাইভ স্টেজ পারফরম্যান্সকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন। সম্প্রতি একটি কনসার্টে গান গাওয়ার সময় নেহার অঙ্গভঙ্গি এবং নিজের শরীরে পানি ঢালার একটি ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ একে ‘সাহসী পারফরম্যান্স’ বললেও অনেকে একে ‘অশোভন’ ও ‘সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা’ বলে মন্তব্য করেছেন।

এই দৃশ্যটি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। নেহার এই বিশেষ কোরিওগ্রাফি ঘিরেই মূলত বিতর্কের সূত্রপাত। টিকটক ও ইনস্টাগ্রামে ইতোমধ্যে ভিডিওটি ১ কোটির বেশি মানুষ দেখেছেন।

নেটদুনিয়ায় সমালোচনার ঝড় এই ঘটনায় নেটনাগরিকদের একাংশ নেহার কঠোর সমালোচনা করছেন। অনেকের মতে, একজন কণ্ঠশিল্পী হিসেবে গানের চেয়ে শরীরী প্রদর্শনীতেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। সমালোচকদের একজন লিখেছেন, ‘সুরের রানি থেকে এমন পর্যায়ে নেমে আসা দুঃখজনক।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘ভাইরাল হওয়ার নেশায় নিজের ব্যক্তিত্ব নষ্ট করছেন নেহা।’ তবে নেহার ভক্তরা বরাবরের মতোই তার পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে, এটি কেবলই মঞ্চের উন্মাদনা এবং আন্তর্জাতিক মানের পারফরম্যান্সের অংশ।

পুরোনো বিতর্ক নেহা কক্করের এমন বিতর্কিত কাণ্ড এবারই প্রথম নয়। এর আগেও মঞ্চে বেলি ডান্স বা সাহসী অঙ্গভঙ্গি করে তিনি একাধিকবার আলোচনায় এসেছেন। যদিও বরাবরই তিনি নিজের এই ‘সাহসী’ ইমেজ বজায় রাখতে পছন্দ করেন, তবে এবারের ঘটনাটি সামাজিক রুচিবোধের প্রশ্নে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

 বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com