সংবাদ শিরোনাম :
নাসীরুদ্দীন পাটওয়ারীকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণ করলো বিএনপি নেতা দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আজ রংপুরে থানা থেকে ফেরার পথে মায়ের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, কৃষক দল নেতা গ্রেপ্তার তিস্তার ভাঙনে নদীগর্ভে বিদ্যালয়, শুরু হয়েছে জিও ব্যাগ ফেলা রংপুর চিড়িয়াখানা থেকে আপত্তিকর অবস্থায় ২৭ তরুন তরুনী আটক রংপুরে ১৫ বছরে ৬৮ হাজার মানুষকে জীবিকা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা দিয়েছে ওয়ার্ল্ড ভিশন ‘আমাদের চেহারায় ব্যালট পেপারও যদি হাসিনা দেখতো, তাহলে এ দেশটাকে ঐ জায়গায় নিয়ে যেতে পারতো না: ডা. জাহেদ উর রহমান সালিশে নারীকে প্রহার, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করছি’ উলিপুরে ৫০ হাজার কর্মসংস্থানের লক্ষ্যে ভোকেশনাল সেন্টার উদ্বোধন করলেন জামায়াত এমপি
ইত্যাদি এবার কুড়িগ্রামে, দেখা যাবে আজ

ইত্যাদি এবার কুড়িগ্রামে, দেখা যাবে আজ

স্টাফ করেসপনডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ বরাবরই দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরে দর্শকদের মুগ্ধ করে আসছে। নব্বই দশক থেকে স্টুডিওর গণ্ডি পেরিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে পর্ব ধারণের ধারাবাহিকতায় এবার ইত্যাদি পৌঁছেছে দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে।

নদীবেষ্টিত পলিমাটির এই অঞ্চল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং ভাওয়াইয়া গানের প্রাণকেন্দ্র হিসেবেও পরিচিত। সেই ঐতিহ্যের প্রতীক হিসেবে এবারের ইত্যাদির মঞ্চ তৈরি করা হয়েছিল প্রায় দেড় শত বছরের পুরনো ঐতিহ্যবাহী উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে।

ইত্যাদি এবার কুড়িগ্রামে, দেখা যাবে আজ

‘ইত্যাদি’র এবারের পর্ব প্রচারিত হবে আজ (৩১ অক্টোবর) শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন বরাবরের মতোই হানিফ সংকেত।

ইত্যাদি এবার কুড়িগ্রামে, দেখা যাবে আজ

দীর্ঘদিনের মতো এবারও ‘ইত্যাদি’ শুধু বিনোদন নয়, দর্শকদের নিয়ে যাবে বাংলার মাটি ও মানুষের গভীরে প্রোথিত সাংস্কৃতিক শিকড়ে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com