সংবাদ শিরোনাম :
আত্মকর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ ও ঋণ সুবিধা নিশ্চিতের দাবি রংপুরের যুবকদের ক্রীড়াঙ্গনে উঠা দুর্নীতি ও অনিয়মের তদন্তে একাধিক কমিটিসহ দুর্নীতি দমন কমিশন কাজ করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী শূন্য পাসে দিনাজপুর বোর্ডের ৪৯ প্রতিষ্ঠান, সর্বোচ্চ নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রংপুরে সাইকেল র‍্যালি, অংশ নিলেন রসিক প্রশাসক জ্ঞান অর্জনে বই পড়ার বিকল্প নেই, পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান রংপুরের সব ক্রীড়া অবকাঠামো আধুনিকায়ন করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের ফেরাতে খেলার মাঠে আনতে হবে: রসিক প্রশাসক ডন কুড়িগ্রামে ভারতীয় অবৈধ মোবাইলসহ চোরাচালান চক্রের মূল হোতা গ্রেপ্তার ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে জিতলেন ফয়সল আমীন, ভোট পড়েছে ৬৪.৭৭% ঠাকুরগাঁওয়ে ভোট কারচুপি ও এজেন্টদের ওপর হামলার অভিযোগ, শনিবার জামায়াতের বিক্ষোভ
মেট্রোরেল দুর্ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

মেট্রোরেল দুর্ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

স্টাফ করেসপনডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেল লাইনের বিয়ারিং প্যাড খুলে মাথায় পড়ার পর পথচারীর মৃত্যুর ঘটনায় সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।

সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান আজ রোববার দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা আরো বলেন, নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি পরিবারের কর্মক্ষম কোনো সদস্য থাকলে মেট্রোরেলে তার চাকরির ব্যবস্থা করা হবে।

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে যুবকের মৃত্যুর পর আজ দুপুর সাড়ে ১২টা থেকে আড়াই ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে বিকেল তিনটায় আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়। নিহত ওই পথচারীর নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com