সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘তিক্ত পরাজয়ের‘ উপহার দিতে ইরানি নৌবাহিনী প্রস্তুত রংপুর মহানগরীতে ৮০ হাজার শিশুকে হাম-রোবেলা টিকা খাওয়ানোর উদ্যোগ রংপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অদক্ষ নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে জনগণ ভোগান্তিতে পড়ে: স্পিকার শুধু পুরুষ না, নারীদের স্পর্শও অসহ্যকর: ডেইজি শাহ জ্বালানি সংকটে সাশ্রয়ের আহ্বান প্রধানমন্ত্রীর নববর্ষে রঙ্গিন আয়োজন না করে দু:স্থদের উন্নতমানের খাবার বিতরণ করলো রংপুর জেলা পরিষদ রংপুরে বর্ণিল বৈশাখী শোভাযাত্রায় ঐতিহ্যের প্রদর্শণ পঞ্চগড়ে শিক্ষককে রাজকীয় সংবর্ধনা
ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, সেজন্য আল্লাহর কাছে ধরণা দিতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান

ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, সেজন্য আল্লাহর কাছে ধরণা দিতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট, নীলফামারী।। বাতায়ন২৪ডটকম।।

নীলফামারী: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তাই আমাদের সবসময় আল্লাহর কাছে ধরণা দিতে হবে।”

রোববার (১৮ মে) সকাল ৬টায় নীলফামারী জেলা জামায়াতের উদ্যোগে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

সভায় অধ্যাপক মুজিবুর রহমান জেলা ছাত্র, শ্রমিক ও জামায়াতের দায়িত্বশীল নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

সকলের উদ্দেশ্যে তিনি বলেন, “প্রত্যেক নির্বাচনী আসনে সংগঠনের কাজ সঠিকভাবে পরিচালনা করতে হবে। প্রত্যেক ভোটারকে একজন ভোটকর্মী হিসেবে গড়ে তুলতে হবে, আর এতে ছাত্রদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। গরিব, অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষকে খাওয়ানোর সময় অন্তত একজন গরিব মানুষকে সাথে নিতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, “নীলফামারী জেলা জামায়াত একটি জনসম্পৃক্ত অঞ্চল। আগামী নির্বাচনে এই জেলার সব আসনে ভালো ফলাফলের প্রত্যাশা করছি।”

সভায় জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খাইরুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com