সংবাদ শিরোনাম :
সেবার ক্ষেত্রে অভিজ্ঞতার চেয়ে দেশপ্রেম এবং ঈমান-আকিদা বেশি জরুরি -পুলিশ কমিশনার বর্ষার পরে শুকনো মৌসুমে তিস্তা মহাপরিকল্পনা কার্যকরভাবে শুরু করা হবে : ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী রংপুরে সার ব্যবস্থাপনা সভা: সংকট না থাকলেও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ পীরগাছায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রংপুরে আলুভর্তি ট্রাক চাপায় স্ত্রী নিহত স্বামী আহত বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আমির হামজার গাড়িতে হামলা, বাড়ি ভাঙচুরের চেষ্টা শেষ হলো ৩ দিনের রংপুর বিভাগীয় স্কেটিং ক্যাম্প, সমাপনী দিনে বিতরণ করা হলো সনদ গুজব প্রতিরোধে শুধু টেকনিক্যালি নয় সামাজিক সচেতনতাও বৃদ্ধি করতে হবে: বিটিআরসি চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
অবসরপ্রাপ্ত এএসপির দুই বছরের কারাদণ্ড

অবসরপ্রাপ্ত এএসপির দুই বছরের কারাদণ্ড

ফাইল ছবি

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব দাখিল না করায় পুলিশের সিটি স্পেশাল ব্রাঞ্চের অবসরপ্রাপ্ত এএসপি আব্দুল খালেক ভূঁইয়াকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার বিশেষ জজ- ১০ এর বিচারক জালাল উদ্দিন আহম্মদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার আসামি খালেক রাজধানীর খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকায় ষষ্ঠ তলা বাড়ি নির্মাণ করেন। তার ছেলের নামেও ১০ তলা বাড়ি নির্মাণ করেন।

২০১৪ সালের ২ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তার সম্পদের হিসাব দাখিলের জন্য নোটিশ জারি করে। তিনি হিসাব দাখিল না করায় ২০১৪ সালের ২৯ মার্চ রাজধানীর রমনা থানায় দুদকের উপ-পরিচালক রফিকুজ্জামান একটি মামলা দায়ের করেন।

মামলার পর তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। ২০১৬ সালের ৩ নভেম্বর খালেকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় ছয়জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে চারজন সাক্ষ্য প্রদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com