সংবাদ শিরোনাম :
রংপুরে এক হোটেল থেকে পুলিশের বর্তমান ও সাবেক দুই সদস্য ইয়াবাসহ গ্রেফতার নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা ত্রাণ মন্ত্রীর ডিও লেটারের বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলেন জেলা বিএনপির আহবায়ক মাদকের বিস্তার রোধে ১১০ শিক্ষাপ্রতিষ্ঠানে রউকের সচেতনতামূলক কর্মসূচি আরপিএমপি কমিশনারের সঙ্গে এমপি বেলালের মতবিনিময় রংপুরের ১৬৪ পূজামণ্ডপে সিটি করপোরেশনের ২৪ লাখ ৬০ হাজার টাকা অনুদান রংপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মিঠাপুকুরে হোটেলে ডিবির অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১ লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে মাদকদ্রব্য ইস্কাপ সিরাপ ও ইয়াবা জব্দ বিশ্ব বাজারে কমল জ্বালানি তেলের দাম
রংপুরে এক হোটেল থেকে পুলিশের বর্তমান ও সাবেক দুই সদস্য ইয়াবাসহ গ্রেফতার

রংপুরে এক হোটেল থেকে পুলিশের বর্তমান ও সাবেক দুই সদস্য ইয়াবাসহ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর|| বাতায়ন২৪ডটকম||

রংপুর মহানরগরীতে ১৯ ইয়াবাসহ এসআরবিতে পোস্টিং পুলিশ কনেস্টবল মিঠুন ইসলাম (১৯) এবং সাবেক কনেস্টবল ওমর আলীকে (৩৭) গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-ডিএসসি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রংপুর মহানগরীর পায়রা চত্তরের স্কাইভিউ হোটেলের ৭ম তলার ৭১০ নম্বর কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওমর আলী সিরাজগঞ্জের বেলকুচি থানার কোণাবাড়ী গ্রামের মৃত আব্দুস সাত্তার সরকারের পুত্র এবং সাবেক পুলিশ সদস্য। অন্যদিকে মিঠুন ইসলাম দিনাজপুরের বিরল থানার মোহনপুর গ্রামের মোঃ মাজেদুল ইসলামের ছেলে রংপুর জেলা পুলিশের বর্তমান সদস্য মোঃ মিঠুন ইসলাম (২৯)। সম্প্রতি তাকে এসআরবিতে পোস্টিং দেয়া হয়েছৈ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক আবু জাফর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি রংপুর উপ-আঞ্চলিক ‘ক’ সার্কেলের উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি রেইডিং টিম স্কাই ভিউ হোটেলের ৭১০ নম্বর কক্ষে অভিযান চালায়। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে কক্ষের খাটের নিচে মেঝোতে থাকা একটি ‘ডার্বি’ সিগারেটের প্যাকেটের ভেতর জিপারযুক্ত পলি ব্যাগ থেকৈ রক্ষিত ১৯ পিস (১.৯ গ্রাম) গোলাপী রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও খাটের নিচ থেকে ইয়াবা সেবনের ৪টি পাইপ, ২টি গ্যাস লাইট, ৩টি প্লাস্টিকের কর্ক, ২টি ফয়েল পেপার ছাড়াও আসামীদের ব্যবহৃত ২টি স্মার্টফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ হাজার ৭০০ টাকা।

এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ওমর আলী সাবেক পুলিশ সদস্য এবং মিঠুন ইসলাম রংপুর জেলা পুলিশের সক্রিয় সদস্য বলে জানা গেছে। এছাড়াও ১ নম্বর আসামী ওমর আলীর বিরুদ্ধে ২০২৩ সালে কুমিল্লা জেলার চান্দিনা থানায় দায়েরকৃত একটি মাদক মামলার (মামলা নং-০৬, জিআর নং-২০৮/২৩) চার্জশিটভুক্ত আসামি। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় ডিএনসি উপ-পরিদর্শক মোঃ তাহিমুদার রহমান বাদী হয়ে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মহানগর কোতোয়ালী থানায় মামলা করেছন। পরে বিকেলে তাদের আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com