সংবাদ শিরোনাম :
রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১৪০ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার বেরোবির ১৯ বছরে পদার্পণ: শিক্ষার্থীদের প্রাপ্তি, প্রত্যাশা ও আক্ষেপ ফেরদৌস জয় সভাপতি, আতিক হাসান সম্পাদক, রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন তারাগঞ্জে ডিবি ও কিউআরটির অভিযানে ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার রংপুরে সার ডিলার নিয়োগ বানরের পিঠা ভাগের মতো হয়েছে; এমপি রায়হান সিরাজী রংপুরে আইনশৃঙখলা সভায় ডিসিসহ কর্মকর্তাদের শাসালেন – এমপি বেলাল রংপুর রেঞ্জে পদোন্নতি পরীক্ষা দিলেন ৪৫৯ পুলিশ সদস্য দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার জুয়ার প্রতিবাদ করায় শিক্ষক হত্যা:প্রধান আসামির সহযোগী গ্রেপ্তার কুড়িগ্রামে বাঁশঝাড়ে মিলল পিস্তল-গুলি, ইয়াবা ও এস্কাফ
রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১৪০ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার

রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১৪০ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর||বাতায়ন২৪ডটকম||

রংপুর রেঞ্জের আট জেলায় অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৪০ জনকে গ্রেপ্তার করেছে কুইক রেসপন্স টিম (কিউআরটি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি, মামলার পলাতক আসামি, চোর ও চোরচক্রের সদস্য, ছিনতাইকারী, প্রতারক এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএমের সার্বিক তত্ত্বাবধানে রেঞ্জের আট জেলায় কিউআরটির বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ৯৭৫ গ্রাম গাঁজা এবং ২০২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মিডিয়া সেল জানিয়েছে, মাদক কারবারি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com