স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর|| বাতায়ন২৪ডটকম ||
রংপুরের মিঠাপুকুরে একটি হোটেলে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুর হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৪ অক্টোবর) রাত ১০টা ৫ মিনিটে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বলদি পুকুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় ডিবির এসআই আবু ছাইয়ুম তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল মিঠাপুকুরের ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়নের সালাইপুর মৌজায় বলদি পুকুর বাসস্ট্যান্ডের দক্ষিণ-পূর্ব পাশে মহাসড়কসংলগ্ন মামা-ভাগিনা হোটেলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নুর হোসেনকে আটক করা হয়।
পরে তাঁর পরিহিত জিনস প্যান্টের ডান পকেট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার নুর হোসেন মিঠাপুকুর উপজেলার অবিরাম নুরপুর গ্রামের মৃত নুর আলমের ছেলে। তাঁর মায়ের নাম মোছা. মাকসুদা বেগম।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা মাদকসহ মিঠাপুকুর থানায় নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম