সংবাদ শিরোনাম :
রংপুরে ছাত্রশিবিরের ২০২৭ সালের প্রকাশনা উৎসব, উন্মোচন হলো নতুন প্রকাশনাসামগ্রী প্রধানমন্ত্রীর সমাবেশে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত ঘোষণা চান তিস্তাপারের মানুষ ১৫ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও দুই কেজি গাঁজা জব্দ দলমত নির্বিশেষে রংপুরের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: জেলা পরিষদ প্রশাসক গোপালগঞ্জে ২ হাজার পুলিশ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রংপুরে হেরোইন-ইয়াবাসহ আটক – ৩ কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ-আরএফএল ডিলার নিহত চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, চালক-হেলপার গ্রেপ্তার তারাগঞ্জে চলন্ত নৈশকোচ থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আহত-১ মিঠাপুকুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার -২
পাটগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩,৯২৪ পিস ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ২

পাটগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩,৯২৪ পিস ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর ||বাতায়ন২৪ডটকম ||

লালমনিরহাটের পাটগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ৩ হাজার ৯২৪ পিস ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা প্রসাধনীগুলোর মধ্যে রয়েছে ভারতীয় ব্র্যান্ডের পন্ডস (POND’S) ফেসওয়াশ।

রোববার (১১ অক্টোবর) সকাল ৬টার দিকে পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের খারিজা জোংড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খারিজা জোংড়া গ্রামের মো. আমিনুর রহমানের ছেলে মো. বদিউজ্জামান (৫৬) এবং জোংড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. আপন হোসেন (৩৭)।

এসআরবি-১৩-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুরের সিপিএসসি, এসআরবি-১৩-এর একটি আভিযানিক দল বদিউজ্জামানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর বসতঘরের খাটের নিচ থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা ৩ হাজার ৯২৪ পিস ভারতীয় পন্ডস ফেসওয়াশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা প্রসাধনী ও গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৩ জানিয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি পণ্য আমদানি এবং চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com