সংবাদ শিরোনাম :
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন ফেরতের সুপারিশ দ্বিতীয় ড্রাইভিং টেস্টের অভিজ্ঞতায় সড়ক ও বিআরটিএ নিয়ে জাইমা রহমানের এক ডজন প্রশ্ন ৩২ নম্বর ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থী মাওলানা রবিউল ইসলাম রংপুরে লোডশেডিং কমাতে বিদ্যুৎ বিভাগের সঙ্গে এমপি বেলালের বৈঠক রংপুরে হিমাগারভাড়া কমানোর দাবিতে কৃষি বিপনন অফিস ঘেরাও টঙ্গীতে অটোরিকশা ও ধারালো অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার বিপ্লব -সুদীপসহ ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত আমরা সবাই বাংলাদেশি, কেউ আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুর রেঞ্জে নতুন ডিআইজি আব্দুল মাবুদ, পদায়নে গুরুত্ব পেল স্থানীয় অভিজ্ঞতা মির্জা ফখরুলের বৈষম্যমূলক বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
গৌরীপুরের সিধলং বিলে লাল শাপলার রাজত্ব

গৌরীপুরের সিধলং বিলে লাল শাপলার রাজত্ব

ফাইল ছবি

ময়মনসিংহের গৌরীপুরের সিধলং বিল ‘শাপলার রাজ্য’ নামে পরিচিত। গৌরীপুরের সিধলা ইউনিয়নের বিলটিকে ‘সিধলা বিল’ নামেও চেনে লোকে। বর্ষায় এই বিল সেজে ওঠে লাল–সাদা শাপলায়। শরতেও প্রকৃতিপ্রেমী মানুষকে মুগ্ধ রাখে সিধলং বিল ও এই বিল–সংলগ্ন এলাকা। তারপর ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে পানি, মলিন হতে শুরু করে অপরূপ শাপলা বিলের লাবণ্য। এ সময় বিলজুড়ে দেখা যায় কৃষকদের কর্মব্যস্ততা। হেমন্তে শাপলার রাজত্ব দখল করে সবুজ ফসল।

সিধলং বিলে যেতে প্রথমেই আপনাকে ময়মনসিংহ পৌঁছাতে হবে। সেখান থেকে বাস বা সিএনজিচালিত অটোরিকশা ধরে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শ্যামগঞ্জ বাজারে নামতে হবে। এই বাজার থেকে সিধলং বিলের দূরত্ব দুই কিলোমিটার। স্থানীয় বাহনেই যাওয়া যায় বিলের ধারে।

/হাআমি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com