সংবাদ শিরোনাম :
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন ফেরতের সুপারিশ দ্বিতীয় ড্রাইভিং টেস্টের অভিজ্ঞতায় সড়ক ও বিআরটিএ নিয়ে জাইমা রহমানের এক ডজন প্রশ্ন ৩২ নম্বর ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থী মাওলানা রবিউল ইসলাম রংপুরে লোডশেডিং কমাতে বিদ্যুৎ বিভাগের সঙ্গে এমপি বেলালের বৈঠক রংপুরে হিমাগারভাড়া কমানোর দাবিতে কৃষি বিপনন অফিস ঘেরাও টঙ্গীতে অটোরিকশা ও ধারালো অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার বিপ্লব -সুদীপসহ ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত আমরা সবাই বাংলাদেশি, কেউ আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুর রেঞ্জে নতুন ডিআইজি আব্দুল মাবুদ, পদায়নে গুরুত্ব পেল স্থানীয় অভিজ্ঞতা মির্জা ফখরুলের বৈষম্যমূলক বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
৩২ নম্বর ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থী মাওলানা রবিউল ইসলাম

৩২ নম্বর ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থী মাওলানা রবিউল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট| রংপুর|বাতায়ন২৪ডটকম

রংপুর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী হিসেবে মাওলানা মো. রবিউল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। তিনি রংপুর মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বাইতুলমাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার (১২ আগস্ট) রাতে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেন রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান।

প্রার্থিতা ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজম খান বলেন, জনপ্রতিনিধিত্ব শুধু একটি পদ বা দায়িত্বের বিষয় নয়, এটি মানুষের আমানত। জনগণের ভোটে নির্বাচিত হলে সেই আমানতের যথাযথ মর্যাদা রক্ষা করতে হবে। এলাকার মানুষের সমস্যা, নাগরিক সুবিধা ও উন্নয়নের বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, জনপ্রতিনিধিকে জনগণের পাশে থেকে সেবা করতে হবে। ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ নয়, এলাকার সামগ্রিক কল্যাণকে সামনে রেখে দায়িত্ব পালন করতে হবে। সৎ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে ওয়ার্ডের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানান তিনি।

এটিএম আজম খান আরও বলেন, ৩২ নম্বর ওয়ার্ডের মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও সরজমিনে সার্ভে, সাংগঠনিক মতামতের ভিত্তিতে ও সাংগঠনিক কর্মকাণ্ডের অভিজ্ঞতার বিবেচনায় মাওলানা রবিউল ইসলামকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে নাগরিক সেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে মহানগর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক এডভোকেট কাওছার আলী, রংপুর মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালি থানা আমির মাওলানা মো. গোলাম কিবরিয়া,  জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. আবুল হাশেম বাদল এবং মাওলানা মো. রবিউল ইসলামসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ৩২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশ নেন। প্রার্থিতা ঘোষণার পর উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরা মাওলানা রবিউল ইসলামকে শুভেচ্ছা জানান।

এইচ আরবি/বাতায়ন২৪ডটকম/রংপুর

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com