সংবাদ শিরোনাম :
পীরগাছায় পাঠাগার ও ক্লাবে ভাঙচুর-লুটপাটের অভিযোগ রংপুরে প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাঙ্গীটারী ডমিনেটরস পীরগাছায় মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রংপুরে মন্দিরের নামে জমি দখলের চেষ্টা কৃষকলীগ নেতার- ডিসির নির্দেশও হয়নি প্রতিমা বিসর্জন রাজনৈতিক পরিচয়ে লুটপাট ও সম্পদ দখল, সেই স্বার্থেই রতনকে হত্যা: কর্নেল বাতেন এমপি রংপুরে জমির মালিকানা দ্বন্দ্বে আটকে আছে পুর্তিমা বিসর্জন, ডিসি অফিসে বৈঠকেও মেলেনি সমাধান রংপুরে মন্দিরে লাইন খোলার সময় বিদ্যুৎ স্পৃষ্টে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু ভাড়া বাসায় মাদক-নারীসহ আটক ৮৪, অতিরিক্ত ডিআইজি জহির গ্রেপ্তার রংপুরে গ্যাং-দ্বন্দ্বে আ. লীগ নেতা খুন, এজাহারভুক্ত এক আসামি গ্রেপ্তার কাউনিয়ায় মাইক্রোবাস-লরির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ১০, আশঙ্কাজনক ৩
রংপুরে লোডশেডিং কমাতে বিদ্যুৎ বিভাগের সঙ্গে এমপি বেলালের বৈঠক

রংপুরে লোডশেডিং কমাতে বিদ্যুৎ বিভাগের সঙ্গে এমপি বেলালের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট|রংপুর| বাতায়ন২৪ডটকম

রংপুরে চলমান বিদ্যুৎ সংকট ও ঘনঘন লোডশেডিং থেকে দ্রুত প্রতিকার পেতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীএর সঙ্গে বৈঠক করেছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল।

বুধবার (১২ আগস্ট) নগরীর শাপলা দুপুরে রংপুরের শাপলা চত্বর এলাকায় অবস্থিত বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর সাথে বৈঠকে রংপুরের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি, চাহিদার তুলনায় সরবরাহের ঘাটতি এবং ঘনঘন লোডশেডিংয়ের কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক সূত্রে জানা যায়, বর্তমানে রংপুরে বিদ্যুতের চাহিদার প্রায় ৯০ শতাংশ থাকলেও সরবরাহ পাওয়া যাচ্ছে প্রায় ৫০ শতাংশ। ফলে চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের ঘাটতি থাকায় লোডশেডিং দিতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সারাদেশে গড়ে প্রায় ২০ শতাংশ লোডশেডিং হলেও রংপুরে তা প্রায় ৪০ শতাংশ পর্যন্ত হচ্ছে।

বৈঠকে সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল রংপুরের মানুষের দুর্ভোগের বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তুলে ধরে বিদ্যুৎ সংকট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, দীর্ঘসময় বিদ্যুৎবিহীন অবস্থায় রেখে রংপুরের মানুষের জনজীবন ব্যাহত করা কোনোভাবেই কাম্য নয়। বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে রংপুরের সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং লোডশেডিং কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

সংসদ সদস্য বলেন, বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য কার্যক্রমও ব্যাহত হচ্ছে। রংপুরের স্বাভাবিক জীবনযাত্রা সচল রাখতে সমস্যাটির দ্রুত সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বৈঠকে রংপুরের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এইচ আরবি/ বাতায়ন২৪ডটকম/রংপুর

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com