সংবাদ শিরোনাম :
রংপুরে হিমাগারভাড়া কমানোর দাবিতে কৃষি বিপনন অফিস ঘেরাও টঙ্গীতে অটোরিকশা ও ধারালো অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার বিপ্লব -সুদীপসহ ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত আমরা সবাই বাংলাদেশি, কেউ আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুর রেঞ্জে নতুন ডিআইজি আব্দুল মাবুদ, পদায়নে গুরুত্ব পেল স্থানীয় অভিজ্ঞতা মির্জা ফখরুলের বৈষম্যমূলক বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রংপুরে দেয়া মির্জা ফখরুলের বক্তব্য প্রত্যাহারের দাবি জামায়াত এমপিদের “রংপুরে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুর এসপি অফিস ঘেরাও করে পুলিশ লাইন্সের শিক্ষার্থীদের শ্লোগান এবি পার্টির রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা
টঙ্গীতে অটোরিকশা ও ধারালো অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার

টঙ্গীতে অটোরিকশা ও ধারালো অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট| টঙ্গী গাজীপুর| বাতায়ন২৪ডটকম

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে হোসেন মার্কেটের লেদুমোল্লা রোড ও গাজীপুরা বাঁশপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি ধারালো চাপাতি, দুটি চাকু ও ছিনতাই করা নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট লেদুমোল্লা রোড এলাকায় ছিনতাই হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ছিনতাইকারী শামীম হোসেন বাবু ওরফে ‘বুক কাটা বাবুকে (৩৭) গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে একটি চাপাতি ও ছিনতাই করা এক হাজার টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ মোট ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টি এলাকায় অভিযান চালায় পুলিশের অপর একটি দল। এ সময় সিএনজিযোগে ডাকাতির প্রস্তুতিকালে আব্দুল কুদ্দুস ওরফে সুজন ওরফে ইদ্রিস (৪৭), মিলন (৩৬) ও মো. মিলন (৩৫)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার দুপুরে তাদের গাজীপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

এইচ আরবি/বাতায়ন২৪ডটকম/গাজীপুর

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com