সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
আদালতে বিতর্কিত নাটক ‘রূপান্তর’ -এর নির্মাতা রাফাত মজুমদার রিংকু

আদালতে বিতর্কিত নাটক ‘রূপান্তর’ -এর নির্মাতা রাফাত মজুমদার রিংকু

ফাইল ছবি

হাতিরঝিলে শিশু হত্যা মামলায় গ্রেফতার নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে আদালতে ওঠানো হয়েছে। গুলশান থানায় হওয়া একটি হত্যা মামলায় সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ।

জানা গেছে, গত ৫ আগস্ট একটি হত্যা মামলায় রিংকুকে গ্রেফতার করা হয়েছে। বেলাল নামের একজন বাদী হয়ে তার নামে হত্যা মামলাটি দায়ের করেন।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশান থেকে নিয়ে যাওয়া হয় তাকে। সন্দেহভাজন হিসেবে রাফাত মজুমদার রিংকুকে ঢাকার সিএমএম আদালতে নিয়ে যাওয়া হয়েছে।

ভোর থেকেই নির্মাতার আটকের খবরে থানা প্রাঙ্গনে জড়ো হন নাটক সংশ্লিষ্টরা। ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, জানার চেষ্টা করেন তারা। তবে থানা থেকে জানানো হয়নি সুনির্দিষ্ট কারণ।

যদিও নির্মাতাদের কেউ কেউ জানান, বেশ আগেই আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন রিংকু। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি ছিলেন বলে জানা যায়। তবে কারও জন্য ক্ষতিকারক ছিলেন না তিনি।

‘ট্রান্সজেন্ডার’ ইস্যু নিয়ে সম্প্রতি নাটক ‘রূপান্তর’ নির্মাণ করে বিতর্কিত হলেও পরে ক্ষমা চেয়েছিলেন এই নির্মাতা।

/হাআমি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com