সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ শুন্য আসনে নির্বাচন: ছাত্রদলের তিন ভুয়া ভোটার আটক, ছবি তোলা নিয়ে বিএনপি-জামায়াতের হাতাহাতি ঠাকুরগাঁও-১শুন্য আসনে নির্বাচন: কেন্দ্রে লিফলেট বিতরণ, জামায়াত নেতাকে ৫ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক রংপুরে হেরোইন-ইয়াবাসহ নারী গ্রেপ্তার, উদ্ধার ৩ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবা ঠাকুরগাঁও-১ শুন্য আসনের নির্বাচন: ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি ঠাকুরগাঁও-১ শুন্য আসনের নির্বাচন: প্রিসাইডিং অফিসারের পরিচয়পত্রে ছবি নেই, ভোটের পরিবেশ নিয়ে জামায়াত প্রার্থীর উদ্বেগ লগি-বৈঠা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তারের দাবিতে সুন্দরগঞ্জে জামায়াতের সমাবেশ সুন্দরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ রংপুরে ডিবির অভিযানে ২০ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হেরোইন-ইয়াবা-গাঁজা বদরগঞ্জের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১শুন্য আসনে নির্বাচন: কেন্দ্রে লিফলেট বিতরণ, জামায়াত নেতাকে ৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁও-১শুন্য আসনে নির্বাচন: কেন্দ্রে লিফলেট বিতরণ, জামায়াত নেতাকে ৫ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট||ঠাকুরগাঁও||বাতায়ন২৪ডটকম||

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটকেন্দ্রে জামায়াত প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণের অভিযোগে আবদুল করিম নামে এক জামায়াত নেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকার জেপি স্কুল ভোটকেন্দ্রে অভিযান চালিয়ে এ দণ্ড দেন নির্বাহী ও অনুসন্ধান বিচারিক কমিটির বিচারক এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রীমা।

দণ্ডপ্রাপ্ত আবদুল করিম জগন্নাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকে সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা নিষিদ্ধ থাকলেও জেপি স্কুল ভোটকেন্দ্রে জামায়াত প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করা হচ্ছিল। এ ছাড়া প্রার্থীর বুথের এজেন্টের কার্যালয় থেকেও লিফলেট বিতরণের অভিযোগ পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ লিফলেট জব্দ করা হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আবদুল করিমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এলাকা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। আসনটিতে ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। ভোটগ্রহণের জন্য ১৮৫টি কেন্দ্র নির্ধারণ করা হয়।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এসব কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে।

এইচ আরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com