সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে ৯৯ বোতল এস্কাফ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ রংপুরে বাসে তল্লাশি, ৮৮ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার জামায়াতকে দলের নাম থেকে ইসলাম বাদ দেয়ার আহবান জানালো রংপুর মহানগর বিএনপি স্বচ্ছতা ও শৃঙ্খলায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন রংপুরের মিঠাপুকুরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রিপেইড মিটার বাতিল না হলে রংপুরে গণপ্রতিরোধের হুঁশিয়ারি এএসআই নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতের নির্দেশ রেঞ্জ ডিআইজির শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে হত্যা, দুই দিন পর থানায় ছেলের আত্মসমর্পণ রংপুরে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিল ভ্রাম্যমান আদালত ভোররাতে গাঁজা পাচারকালে এসআরবি’র জালে ৪.৩ কেজিসহ ২ কারবারি
রংপুরের মিঠাপুকুরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রংপুরের মিঠাপুকুরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট|রংপুর|বাতায়ন২৪ডটকম|

রংপুরের মিঠাপুকুরে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. আইরিন বেগম (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে মিঠাপুকুর উপজেলার ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়নের বলদিপুকুর ওভারপাসের পূর্ব পাশে ঢাকা-রংপুর মহাসড়কে মা-বাবার দোয়া হোটেলের সামনে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলা পুলিশের ডিবির এসআই ভূষন চন্দ্র বর্মন ও ছাইয়ুম তালুকদারের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় নারী পুলিশ সদস্যের মাধ্যমে তল্লাশি চালিয়ে আইরিন বেগমের পরিহিত পোশাকের বিশেষভাবে রাখা সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আইরিন পালানোর চেষ্টা করলে সঙ্গে থাকা পুলিশ সদস্যদের সহায়তায় ঘটনাস্থলেই তাকে মাদকসহ আটক করা হয়।

গ্রেপ্তার আইরিন বেগম রংপুরের পীরগঞ্জ উপজেলার ছোট মির্জাপুর গ্রামের মো. সম্রাজুল হকের স্ত্রী।

রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, উদ্ধার করা ইয়াবা জব্দ করে গ্রেপ্তার ব্যক্তিকে মিঠাপুকুর থানায় নেওয়া হয়। এ ঘটনায় মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।তিনি আরও জানান মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com