সংবাদ শিরোনাম :
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৮ দফা দাবি, রংপুর থেকে ‘প্রথম বিদ্রোহের’ হুঁশিয়ারি নাহিদ ইসলামের হাসিনার পথে হাঁটলে পরিণতিও একই হবে: ডা.শফিকুর রহমান বেরোবিতে ছাত্র ফেডারেশনের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন রংপুরে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে ‘মুয়াজ্জিন’কে অশ্রুসিক্ত বিদায় দিলেন এলাকাবাসী আমরা জানতাম বিএনপি এসে এই মোনাফেকীটা করবে -শিবির সভাপতি কাল রংপুর মুখে ১১ দলের লংমার্চ আট দফার সাথে জোড়ালো দাবি উঠবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আওয়ামীলীগ বাংলাদেশ ফিরে আসলে এর জন্য দায়ী থাকবে জামায়াত-এনসিপি রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের এএসপি নুরুজ্জামান চৌধুরীর অবসরজনিত বিদায় সংবর্ধনা রংপুরে লংমার্চের সমাপনী সমাবেশস্থল পরিদর্শনে জামায়াত নেতারা রংপুর বিভাগে ক্রমেই বাড়ছে ডেংগু রোগির সংখ্যা: ৯০ ভাগই ঢাকা ফেরত
হাসিনার পথে হাঁটলে পরিণতিও একই হবে: ডা.শফিকুর রহমান

হাসিনার পথে হাঁটলে পরিণতিও একই হবে: ডা.শফিকুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর|বাতায়ন২৪ডটকম

যে পথে হেঁটে শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করেছিলেন, বর্তমান সরকারও সেই পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকার একই পথে চললে পরিণতিও একই হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “একটা একটা করে সবকিছু তারা উল্টো পথে, উল্টো রথে চলছেন। যেই পথে হাসিনা চলে ফ্যাসিবাদ কায়েম করেছিল, আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি সেই পথেই, সেই পথ ধরেই বর্তমান সরকার হাঁটছে। যদি একই পথে হাঁটেন, তাহলে পরিণতি একই হবে।”

সরকারের বিরুদ্ধে জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তুলে তিনি বলেন, দেশের মানুষ ২৪ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছে না, রংপুরের মানুষ গ্যাস পাচ্ছে না, কৃষকেরা সার পাচ্ছেন না এবং তরুণদের কর্মসংস্থান হচ্ছে না। একই সঙ্গে তিনি দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ তুলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

জামায়াত আমির বলেন, “৮ দফা আমরা দিয়েছি জনগণের দফা। প্রয়োজন হলে এই ৮ দফা এক দফায় পরিণত হবে।” জনগণের অধিকার রক্ষায় প্রয়োজনে ১৮ কোটি মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

গণভোটের রায় নিয়ে সরকারের সমালোচনা
গণভোটের রায় সরকার অগ্রাহ্য করছে বলে অভিযোগ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গণভোটের বিষয়ে সংবিধানে বিধান নেই সরকারের পক্ষ থেকে এমন যুক্তি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, “সংবিধানে যদি গণভোট না থাকে, তাহলে কোন সংবিধান মেনে ২৪-এর গণবিপ্লব হয়েছে? ফ্যাসিস্টদের আপনারা সংবিধান অনুসরণ করাতে পারেননি।”

তাঁর ভাষ্য, সংবিধান মানার ক্ষেত্রে সরকারকে সবকিছুই মানতে হবে; কোনো একটি অংশ মানা এবং অন্যটি অগ্রাহ্য করা গ্রহণযোগ্য নয়।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের ধীরগতির সমালোচনা করেন জামায়াত আমির। নির্বাচনের আগে তিস্তা বাঁচানোর আন্দোলন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও সাত মাসে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে তাঁদের দল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে এবং উত্তরবঙ্গকে কৃষির রাজধানী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেবে।

‘কুরআন-সুন্নাহবিরোধী আইন’ নিয়ে আপত্তি
সমাবেশে সম্প্রতি পাস হওয়া একটি আইনের সমালোচনা করে ডা. শফিকুর রহমান দাবি করেন, আইনটি কুরআন ও সুন্নাহর পরিপন্থী। তিনি রাষ্ট্রপতিকে ওই আইনে স্বাক্ষর না করার আহ্বান জানান।

তিনি বলেন, “আপনিই বলেছিলেন, কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করব না। যদি এই আইন করা হয়, তাহলে বাংলাদেশের মুসলমানেরা বসে থাকবে না।”

সমাবেশে জামায়াত, এনসিপি, এলডিপি, এবি পার্টি, জাগপা, বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে দলীয় নেতা-কর্মীরা অংশ নেন।

এইচ আরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com