স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর|বাতায়ন২৪ডটকম|
‘যদি আওয়ামী লীগ জামায়াতের হঠকারিতার সুযোগ নিয়ে বাংলাদেশে ফিরে আসে, সে ক্ষেত্রে দায়ী থাকবে জামায়াত এবং এনসিপি; -বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেস্টা রাশেদ খান।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জুলাই বিপ্লবে প্রথম শহীদ আবু সাঈদের শহীদ হওয়ার ঘটনাস্থল পরিদর্শন শেষে এই মন্তব্য করেন। এসময় তার সাথে ছিলেন জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ফেরদৌস রহমান, ছাত্রদল সভাপতি ইয়ামিনহ নেতাকর্মীরা।
রাশেদ খান বলেন, ‘ গণভোট নিয়ে আপনারা (১১ দল) কথা বলছেন, জুলাই জাতীয় সনদ নিয়ে কথা বলছেন— দেখেন, গণভোট এবং জুলাই জাতীয় সনদ একটি মীমাংসিত ইস্যু। ৯ মাসে আলোচনা হয়েছে, আলোচনার ভিত্তিতে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হয়েছে। এনসিপি ছাড়া প্রত্যেকটা দল, এমনকি জামায়াতে ইসলাম স্বাক্ষর করেছে। আপনি যে সনদে স্বাক্ষর করেছেন, সেই সনদ কি আপনি মানেন? ওই সনদে নোট অব ডিসেন্ট ছিল এবং এটি জেনে-শুনেই আপনি স্বাক্ষর করেছেন।’
রাশেদ খান বলেন, ‘ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পুরোটাই বাস্তবায়ন করা হচ্ছে। তাহলে কিসের লং মার্চ? লং মার্চের নামে আপনারা (১১দল) জ্বালানি তেল খরচ করে আপনাদের (১১ দল) এই জ্বালানি সংকটকে আরও বেশি ঘনীভূত করছেন। আপনারা (১১ দল) সরকারকে সহযোগিতা করছেন না। বরং আপনারা (১১ দল) পদে পদে বুঝে বা না বুঝে হঠকারিতা করে আওয়ামী ফ্যাসিবাদকে ফিরে আসার পথ আবিষ্কার করছেন।’
রাশেদ খান বলেন, ‘ যদি আওয়ামী লীগ জামায়াতের হঠকারিতার সুযোগ নিয়ে বাংলাদেশে ফিরে আসে, সে ক্ষেত্রে দায়ী থাকবে জামায়াত এবং এনসিপি। দেখবেন তারা গণহত্যার বিচার ওই তাদের দাবির মধ্যে রেখেছে। কিন্তু জামায়াতের আমীর, সে তো আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করেছিল।”
এর আগে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরির্শন করেন। পরে তিনি পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। এর আগে সকাল ৯ টায় তিনি রংপর পৌছান।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম