সংবাদ শিরোনাম :
বেহেশতের টিকিট বিক্রি করা এলাকাতেই সার সংকট তৈরী হয়েছে : রংপুরে প্রতিমন্ত্রী শাহে আলম ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিনি ম্যারাথন রংপুরে ছিনতাইকালে ছাত্রজনতার হাতে আটক, পদ হারালেন ছাত্রদল সভাপতি লালমনিরহাটে ৯৯ বোতল এস্কাফ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ রংপুরে বাসে তল্লাশি, ৮৮ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার জামায়াতকে দলের নাম থেকে ইসলাম বাদ দেয়ার আহবান জানালো রংপুর মহানগর বিএনপি স্বচ্ছতা ও শৃঙ্খলায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন রংপুরের মিঠাপুকুরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রিপেইড মিটার বাতিল না হলে রংপুরে গণপ্রতিরোধের হুঁশিয়ারি এএসআই নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতের নির্দেশ রেঞ্জ ডিআইজির
শেষ হলো ৩ দিনের রংপুর বিভাগীয় স্কেটিং ক্যাম্প, সমাপনী দিনে বিতরণ করা হলো সনদ

শেষ হলো ৩ দিনের রংপুর বিভাগীয় স্কেটিং ক্যাম্প, সমাপনী দিনে বিতরণ করা হলো সনদ

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম

দীর্ঘ আড়াই বছর অপেক্ষার অবসান ঘটিয়ে রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত ৩ দিনব্যাপী বালিকা শিক্ষার্থীদের বিভাগীয় স্কেটিং প্রশিক্ষণ ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) উদ্বোধন হওয়া এই ক্যাম্পের শেষ দিনে আজ শনিবার (১৫ আগস্ট) বিকেলে প্রশিক্ষণার্থীদের মাঝে আনুষ্ঠানিক সনদপত্র বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কেটারদের হাতে সনদপত্র তুলে দেন স্থানীয় সরকার বিভাগ, রংপুরের বিভাগীয় উপপরিচালক মৌসুমী আফরিদা। এসময় রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সেলোয়ারা বেগমসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক, অভিভাবক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

সনদ বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্থানীয় সরকার বিভাগের রংপুর বিভাগীয় উপপরিচালক মৌসুমী আফরিদা বলেন, “রংপুরের নারী ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশে এই কমপ্লেক্সটি এক নতুন দিগন্ত উন্মোচন করল। আড়াই বছর পর হলেও স্কেটিং প্রশিক্ষণের মতো আধুনিক ক্রীড়া ইভেন্ট দিয়ে এর যাত্রা শুরু হওয়ায় আমি আনন্দিত। সঠিক সুযোগ ও উন্নত প্রশিক্ষণ পেলে আমাদের মেয়েরা কেবল বিভাগীয় পর্যায় নয়, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও রংপুরের ও দেশের নাম উজ্জ্বল করবে। এই কমপ্লেক্সের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখতে প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে।”

 

উল্লেখ্য, জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে ৩৮ কোটি টাকা ব্যয়ে ১০ একর জমির ওপর নির্মিত এই কমপ্লেক্সটির কাজ ২০২৩ সালে শেষ হলেও অর্থনৈতিক সংকটসহ নানা কারণে এর কার্যক্রম ঝুলে ছিল। বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের বিশেষ উদ্যোগে গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এর শুভ সূচনা ঘটে।

প্রথম ধাপে রেসলিং, রোলারসহ বিভিন্ন ক্যাটাগরির স্কেটিং প্রশিক্ষণে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত স্কুলগামী বালিকারা। সফলভাবে ক্যাম্প শেষ করতে পেরে আনন্দ প্রকাশের পাশাপাশি এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম বছরজুড়ে চালু রাখার জোর দাবি জানিয়েছেন অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা।

এইচ আরবি/বাতায়ন২৪ডটকম/রংপুর 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com