সংবাদ শিরোনাম :
রংপুরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার পুলিশের মোটরসাইকেল চুরি করতে গিয়ে ফাঁস হলো আন্তজেলা চোরচক্র, উদ্ধার ৯ বাইক পীরগাছায় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে ষষ্ঠ আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম রংপুরে অপহৃত স্কুলছাত্রী নারায়ণগঞ্জে উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার রংপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, মাদক-ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাবের সচেতনতা কারমাইকেল কলেজে আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রংপুরে বিএনপির র‍্যালী পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় দাদা-চাচার বিরুদ্ধে থানায় অভিযোগ হত্যা মামলার আসামিসহ কোতয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫
তৃণমূল বিএনপি শক্তিশালী করতে রাজশাহী নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

তৃণমূল বিএনপি শক্তিশালী করতে রাজশাহী নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট|ঢাকা|বাতায়ন২৪ডটকম

বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক আলোচনা সভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাংগঠনিক আলোচনা সভা শুরু হয়।

সভায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা এবং সংগঠনকে গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিএনপির তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের সঙ্গে এ ধরনের সাংগঠনিক আলোচনা করছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর ও জেলা শাখার নেতাদের সঙ্গে আজকের এ আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

এইচ আরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com