সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রংপুরে বিএনপির র‍্যালী পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় দাদা-চাচার বিরুদ্ধে থানায় অভিযোগ হত্যা মামলার আসামিসহ কোতয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫ রংপুর মাদক কারবারি ও অনলাইন জুয়ার সাথে জরিত থাকায় গ্রেফতার -৬ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে কাউনিয়া উপজেলা প্রশাসনের জরুরী প্রস্তুতি সভা পীরগাছায় বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন,প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল-দোকান রাবিতে সাংবাদিকদের ওপর হামলা ৩ ছাত্রদল নেতা বহিষ্কার রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন বিএসএফের গুলিতে আহত ২ ভারতীয় নাগরিক রংপুর মেডিকেলে ভর্তি
বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্টাফ করেসপন্ডেন্ট|রংপুর|বাতায়ন২৪ডটকম

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটা যেন বাংলাদেশের পেসারদেরই ছিল। হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে স্বাগতিকদের ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের পেস আক্রমণের গভীরতাও। এবার সেই পারফরম্যান্সের প্রশংসা করলেন ভারতের খ্যাতিমান ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

প্রথম ইনিংসে ৫৫ রান দিয়ে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামান হাসান। তাঁর সঙ্গে তাসকিন আহমেদ ও এবাদত হোসেনও দারুণ বোলিং করে স্বাগতিকদের ওপর চাপ ধরে রাখেন। নাহিদ রানা ও শরীফুল ইসলামের অনুপস্থিতিতেও বাংলাদেশের পেস আক্রমণের এমন দাপুটে পারফরম্যান্স নজর কেড়েছে ভোগলের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাংলাদেশের পেস আক্রমণের প্রশংসা করে ভোগলে লিখেছেন, ‘ভারতে হাসান মাহমুদকে দেখার কথা মনে আছে, তখনই ভীষণ মুগ্ধ হয়েছিলাম। নাহিদ রানাকে ছাড়াও বাংলাদেশ যে গভীরতা দেখাচ্ছে! তারা চমৎকার কাজ করেছে।’

ডারউইনে বাংলাদেশের পেসারদের সাফল্য আরও তাৎপর্যপূর্ণ। কারণ টেস্ট ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বার প্রতিপক্ষের ১০টি উইকেটই বাংলাদেশের পেসাররা শিকার করলেন। হাসানের নেতৃত্বে তাসকিন ও এবাদতের এমন পারফরম্যান্স বাংলাদেশের পেস আক্রমণের সক্ষমতাকেও নতুন করে আলোচনায় এনেছে।

এইচ আরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com