নারীদের মাসিক মিনিস্ট্রিয়াল হাইজিন বিষয়টি চতুর্থ শ্রেণী থেকেই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার দাবিসহ প্রান্তিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম।
স্টাফ করেসপন্ডেন্ট || রংপুর || বাতায়ন২৪.কম || ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটোরিয়াম
জাতীয় মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা প্রণয়ন কৌশলপত্র বাস্তবায়নের উদ্দেশ্যে আর্থিক প্রাক্কললনসহ অবহিত করণ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
স্থানীয় সরকার বিভাগ আয়োজিত এই সেমিনারে সরকারের ৩৫ টি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভাপতি তো করেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম মজুমদার। আলোচনায় অংশ নেন উপস্থিত একাধিক কর্মকর্তা।
![]()
এসময় বিভাগীয় কমিশনার বলেন, গ্রামেগঞ্জে প্রান্তিক পর্যায়ে এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ সর্বস্তরে মিনিস্ট্রিয়াল হাইজিন সম্পর্কে সচেতন করতে হবে। এজন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর গুলোকে প্রান্তিক পর্যায়ে কাজ করার নির্দেশনা দেন বিভাগীয় কমিশনার।
সেমিনারে সরকারি কর্মকর্তারা ছাড়াও সেমিনারে এনজিও এবং গণমাধ্যম প্রতিনিধিও অংশ নেন।
এর আগে দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী এর মাঝে পুরস্কার বিতরণ করেন বিভাগীয় কমিশনার। এতে সভাপতিত্ব করেন ডিসি মোহাম্মদ রুহুল আমিন।
বাতায়ন২৪.কম/সরকার মাজহারুল মান্নান