সংবাদ শিরোনাম :
রংপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ রংপুরে পুরাতন সিভিল সার্জন অফিসে চুরির চেষ্টা, হাতেনাতে আটক চোর রংপুরে ইয়াবাসহ ‘প্রেস রতন’ গ্রেপ্তার আত্মকর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ ও ঋণ সুবিধা নিশ্চিতের দাবি রংপুরের যুবকদের ক্রীড়াঙ্গনে উঠা দুর্নীতি ও অনিয়মের তদন্তে একাধিক কমিটিসহ দুর্নীতি দমন কমিশন কাজ করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী শূন্য পাসে দিনাজপুর বোর্ডের ৪৯ প্রতিষ্ঠান, সর্বোচ্চ নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রংপুরে সাইকেল র‍্যালি, অংশ নিলেন রসিক প্রশাসক জ্ঞান অর্জনে বই পড়ার বিকল্প নেই, পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান রংপুরের সব ক্রীড়া অবকাঠামো আধুনিকায়ন করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের ফেরাতে খেলার মাঠে আনতে হবে: রসিক প্রশাসক ডন
ঢাকার সরকারি স্কুলে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর

ঢাকার সরকারি স্কুলে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর

ফাইল ছবি

রাজধানীর সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তি আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর। আবেদন চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এরপর ২৬ ডিসেম্বর লটারি এবং ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ তারিখের মধ্যেই ফল প্রকাশ করা হবে এবং নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হয়ে যাবে ক্লাস।

মঙ্গলবার সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) ভর্তি কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় উপস্থিত মাউশি পরিচালক (কলেজ) মো. সামছুল হুদা জাগো নিউজকে বলেন, রাজধানীর ৩৫টি স্কুলের ভর্তি কার্যক্রম শুরু করতে নীতিমালার আলোকে সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় ভর্তি সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় ডিসেম্বরের ১ তারিখ থেকে ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com