সংবাদ শিরোনাম :
রংপুরে লংমার্চের সমাপনী সমাবেশস্থল পরিদর্শনে জামায়াত নেতারা রংপুর বিভাগে ক্রমেই বাড়ছে ডেংগু রোগির সংখ্যা: ৯০ ভাগই ঢাকা ফেরত ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে রংপুরে জামায়াতের লিফলেট বিতরণ রংপুরে মাদক সেবনের দায়ের ২ জনের কারাদন্ডাদেশ দিলো ভ্রাম্যমান আদালত রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত-নিহতের ৬৪ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে কোচিংয়ে যাওয়ার পথে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত মাউশির ১০ম গ্রেডের ফল প্রকাশের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ
শাপলা সিনেমা হলের ছোট ছোট কক্ষে অনৈতিক কর্মকান্ড: ১৯ নারীসহ আটক ৩৭

শাপলা সিনেমা হলের ছোট ছোট কক্ষে অনৈতিক কর্মকান্ড: ১৯ নারীসহ আটক ৩৭

স্টাফ করেসপনডেন্ট।। রংপুর ।। বাতায়ন২৪ডটকম।।

রংপুর মহানগরীর শাপলা সিনেমাহলে ছবি দেখার আড়ালে ছোট ছোট রুমে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৯ নারীসহ ৩৭ জনকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। এরমেধ্যে ২ জন কর্মচারী রয়েছেন। রোববার ( ১৯ এপ্রিল) সন্ধায় হলটির ভিতরে অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।

মহানগর পুলিশের ডিবি কার্যালয়ে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন  উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তি। তিনি জানান, আমাদের কাছে তথ্য ছিল শাপলা হলটিতে দীর্ঘদিন থেকে ছোট ছোট রুমে ছবি চলাকালীন সময়ে ৬০০ টাকার বিনিময়ে স্কুল কলেজের শিক্ষার্থীসহ একশ্রেনির নারী ও পুরুষ অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ করে আসছিল। এরকম অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় এবং অভিযান চালিয়ে ১৯ জন নারী ও ১৮ জন পুরুষকে আটক করা হয়েছে। যাদের ২ জন বাদে ৩৫ জনের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। তাদের সবাই স্কুল কলেজের শিক্ষার্থী।

ডিসি (ডিবি) জানান, অভিযানের সময় কর্তৃপক্ষ বাঁধা দেয়ার চেস্টা করে। বিষয়টি খুবই দুঃখজনক। তৃতীয় তলায় মোট ছোট ছোট ৮টি  রুমে অভিযান চালিয়ে তাদের অত্যন্ত আপত্বিকর অবস্থায়ে আটক করা হয়। ওই সব রুমের ভাড়া ৬০০ টাকা করে রাখতো কর্তৃপক্ষ। অভিযানটি সিনেমা হল কিংবা সিনেমার বিরুদ্ধে নয়। অভিযান সেখানে অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে। তিনি জানান, আমরা যেভাবে তাদের আপত্বিকর অবস্থায় পেয়েছি, সেটা ভাষায় বর্ননা করা যাবে না।

বাতায়ন২৪ডটকম/মিজানুর রহমান

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com