সংবাদ শিরোনাম :
দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি হাতিবান্ধায় মাদক ধরে গাড়িসহ টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ:পুলিশের চার কর্মকর্তা ক্লোজড, তদন্ত কমিটি গঠন কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের দাবি না মানায় ২৮ জুলাই থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অবৈধভাবে সরকারি ওয়াশব্লক ভেঙ্গে ফেললো ইউপি চেয়ারম্যান ও সচিব- তদন্তে মিলল সত্যতা পীরগাছায় প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন,নদী-সেতু ঝুঁকিতে, প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন ফ্যামিলি কার্ড শুমারিতে নির্ভুল তথ্য সংগ্রহে গুরুত্বারোপ তাজহাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার প্রয়াস পার্কে মেলার নামে জুয়া ও লটারি বন্ধ না হলে, কঠোর আন্দোলন গড়ে তোলা হবে -এমপি বেলাল লক্ষ্মীপুর থেকে হারাগাছে আসত ইয়াবা! ১,১৪৫ পিসসহ গ্রেফতার-১, পলাতক-১ শিশু পানিতে ডুবে গেলে করণীয়
রংপুর মহানগরীতে ৮০ হাজার শিশুকে হাম-রোবেলা টিকা খাওয়ানোর উদ্যোগ

রংপুর মহানগরীতে ৮০ হাজার শিশুকে হাম-রোবেলা টিকা খাওয়ানোর উদ্যোগ

স্টাফ করেসপনডেন্ট।। রংপুর ।। বাতায়ন২৪ডটকম।।

রংপুর মহানগর এলাকায় প্রায় ৮০ হাজার শিশুকে হাম-রোবেলা টিকা দেয়ার উদ্যোগ নিয়েছে রংপুর সিটি করপোরেশন। রোববার (১৯ এপ্রিল) দুপু্রে নগর ভবনের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রশাসক মাহফুজ উন নবী ডন।

এসময় তিনি বলেন, সোমবার ( ২০ এপ্রিল) সকাল ৯ টায় নগরভবন থেকে উদ্বোধন করা হবে এই কার্যক্রম। শুক্রবার বাদে আগামী ২০ মে পর্যন্ত প্রতিদিন ৩৮ টি টিমে তত্বাবধায়নে ২৮০ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেয়া হবে এই টিকা। এছাড়াও বস্তি এলাকাসহ বিভিন্ন এলাকায় থাকবে ভ্রাম্যমান টিম। মাঠ কর্মী ছাড়াও ঈমাম, পুরোহিত, শিক্ষকসহ সমাজের অংশিজনকে সম্পৃক্ত করা হয়েছে এই কার্যক্রম। চলছে প্রচারণা। একজন শিশুও যেন এই টিকা নেয়া থেকে বাদ না যায় সেজন্য সবার সহযোগিতা চেয়েছেন প্রশাসক।

রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা, কামরুজ্জামান ইবনে তাজ জানান, সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সিটি করপোরেশন। নিবিড় তত্বাবধায়নের মাধ্যমে পুরো নগরী জুড়ে টিকা দান কার্যক্রম চলবে।

বাতায়ন২৪ডটকম।। মিজান ।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com