স্টাফ করেসপনডেন্ট।। রংপুর ।। বাতায়ন২৪ডটকম।।
বাংলা নববর্ষে ব্যতিক্রমী আয়োজন করেছে রংপুর জেলা পরিষদ। পান্তা-ইলিশ এবং রঙ্গিন উৎসবের আয়োজন না করে সেই টাকা দিয়ে দুঃস্থ মানুষের জন্য খাবার বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।
বুধবার (১৪ এপ্রিল) দুপুরে ডিসি অফিস চত্বরে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রশাসক সাইফুল ইসলাম। পরে একই সাথে নগরীর মডার্ন মোড়, ডিসির মোড়, সাতমাথা, স্টেশনসহ বিভিন্ন ভাসমান ও বস্তি এলাকায় রান্না করা খাবার বিতরণ করা হয়। নগরীদে দেড় হাজার এবং আট উপজেলায় ৫০০ করে ৪ হাজার মানুষের মাঝে এই খাদ্য বিতরণ করে প্রতিষ্ঠানটি।
উদ্বোধন করে জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম জানান, বর্ষবরণের দিন উচ্চ বিত্ত, নিম্ন বিত্ত, সবাই কমবেশি ভালো খাবার খান। কিন্ত ভাসমান দুঃস্থরা ভালো খাবার খেতে পারেন না। তাদের জন্য রান্না করা খাবার পরিবেশনের এই উদ্যোগ। এজন্য জিলা প্রশাসনের বর্নিল আয়োজন আমরা কমিয়ে দিয়েছি। এর মাধ্যমে আমরা এই দিনটিতে ৫ হাজার দুঃস্থ মানুষকে এই উৎসবে শামিল করতে পেরেছে। তিনি সবাইকে আশেপাশের দুঃস্থদের পাশে দাড়ানোর আহবান জানান।
বাতায়ন২৪ডটকম/ মিজানুর রহমান