সংবাদ শিরোনাম :
তেলের বাজারে অস্থিরতা, হরমুজ সংকটে দাম পৌঁছালো ১৫০ ডলারের দ্বারপ্রান্তে সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কত বিমান হারাল ভিয়েতনামের কাছে হেরে বিদায় বাংলাদেশের দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: সংসদে জ্বালানিমন্ত্রী ভেঙে দেওয়া হলো বুলবুলের পরিচালনা পর্ষদ, এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল পেশায় রাজমিস্ত্রির জোগালী, প্রেমিকাকে দিয়েছিলেন এএসপির পরিচয়, অবশেষে আটক শহীদ আবু সাঈদ হত্যা মামলায় স্বাক্ষী না দিয়েও রেকর্ড বইয়ে স্বাক্ষ্য উল্লেখের অভিযোগ রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আপদকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছি : খন্দকার আব্দুল মুক্তাদির মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু
ভেঙে দেওয়া হলো বুলবুলের পরিচালনা পর্ষদ, এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল

ভেঙে দেওয়া হলো বুলবুলের পরিচালনা পর্ষদ, এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল

স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, রংপুর।।

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। তিনি জানান, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে বিসিবিতে তিন মাস মেয়াদী ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।

ক্রিকেট বোর্ড স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে না পারলে আইসিসির নিষেধাজ্ঞায় পড়ে দল। তবে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা ইতোমধ্যে আইসিসিকে ইমেইলে জানানো হয়েছে বলে দাবি করেন এনএসসি পরিচালক। তিনি জানান, এডহক কমিটির নামও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছে পাঠানো হয়েছে।

আমিনুল এহসান বলেন, ‘বিসিবির নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশ ও পর্যালোচনার প্রেক্ষিতে নির্বাচনে অনিয়ম খুঁজে পেয়েছে যথাযথ কর্তৃপক্ষ। এটি আইসিসিকে জানানো হয়েছে। সেই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ২০১৮ সালের আইন মোতাবেক এই কমিটি বিলুপ্ত করে নতুন এডহক কমিটি দিয়েছে।’

১১ সদস্যের অ্যাডহক কমিটিতে তামিম ইকবাল ছাড়াও আছেন আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান। কমিটির অন্য সদস্যদের মধ্যে চারজন সরাসরি বিএনপি নেতাদের স্ত্রী বা পুত্র। ব্যারিস্টার রাশনা ইমাম বিএনপির সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী।

মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ ও ইসরাফিল খসরু যথাক্রমে বিএনপির উপদেষ্টা মির্জা আব্বাস, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদের ছেলে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com