সংবাদ শিরোনাম :
রংপুরের পুলিশ কমিশনারকে পদায়নের আদেশ চার খুনের ঘটনার আগেই রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: শ্রাদ্ধ সম্পন্ন রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২
উপজেলা প্রেসক্লাব ভুরুঙ্গামারী’র নতুন কমিটির সভাপতি খোকন ও সম্পাদক আশিক

উপজেলা প্রেসক্লাব ভুরুঙ্গামারী’র নতুন কমিটির সভাপতি খোকন ও সম্পাদক আশিক

স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, রংপুর।।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ঐতিহ্যবাহী উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সভায় ১৫ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি অনিরুদ্ধ রেজা। পরে তিনি নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।

দৈনিক ভোরের পাতা ও দৈনিক বাংলার মানুষ এর উপজেলা প্রতিনিধি এ এস খোকনকে সভাপতি এবং দৈনিক জনকণ্ঠ ও দৈনিক নতুন সময় এর প্রতিনিধি এফ কে আশিককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহসভাপতি ফজলে রাব্বি এন্টনি, ‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র স্বপ্নদ্রষ্টা রোটারিয়ান অধ্যাপক ডা. মিফতাহুল ইসলাম মিলন এবং অনলাইন গণমাধ্যম জনতার আস্থা’র প্রধান উপদেষ্টা মাহফুজুল ইসলাম কিরণ।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন খালেদ হাসান (দৈনিক ঘোষণা)। সহ-সভাপতি হিসেবে রয়েছেন রইচ উদ্দিন বাদশা (দৈনিক পরিবেশ), আব্দুল জলিল মাস্টার (কুড়িগ্রাম প্রতিদিন) ও কফিল উদ্দিন (দৈনিক সময় সংগ্রাম ও প্রত্যাশার আলো)। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে নাহিদ হাসান নিবিড় কে (দৈনিক দবানল, সম্পাদক ও প্রকাশঃ কুড়িগ্রাম প্রতিদিন ও দৈনিক তিস্তা সংবাদ )।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক এস এম নুরুল আমিন (দৈনিক আলোকিত সকাল), দপ্তর সম্পাদক মোর্শেদুর রহমান আনিস (মর্নিং পোস্ট)। কার্যনির্বাহী সদস্যরা হলেন জাহিদুল ইসলাম (দৈনিক বাংলাদেশ সমাচার), আবু সুফিয়ান পারভেজ (দ্যা পিপল), রফিকুল ইসলাম স্বপন (নয়া খবর), জান্নাতুল (জনতার আস্থা), আবু মুসা (কুড়িগ্রাম সংবাদ) ও এনামুল হক (রোজ টিভি)।

নবনির্বাচিত সভাপতি এ এস খোকন ও সাধারণ সম্পাদক এফ কে আশিক সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে গঠনমূলক ভূমিকা রাখতে কাজ করবে। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার রক্ষা ও পারস্পরিক ঐক্য জোরদারেও উদ্যোগ নেওয়া হবে।

প্রধান নির্বাচন কমিশনার ও অতিথিরা নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য এবং কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বাতায়ন২৪ডটকম।। নাহিদ হাসান।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com