সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম 

বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম 

স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, রংপুর।।

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য অনুষ্ঠিত মৌখিক(ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রংপুরের মো: আরিফুল ইসলাম। তিনি বেগম রোকেয়াবিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীতি বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী ও সাবেক ছাত্রদল নেতা।

গত রোববার দিবাগত রাতে বাংলাদেশ বার কাউন্সিলের সংশ্লিষ্ট ওয়েবসাইটেপ্রকাশিত বিজ্ঞপ্তিতে তার আইনজীবি হিসেবে তালিকাভুক্তির বিষয়টি নিশ্চিত হয়।

বাংলাদেশ বার কাউন্সিল সূত্রে জানা গেছে, ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আরিফুল ইসলাম এখন বাংলাদেশে আইন পেশা পরিচালনার যোগ্যতা অর্জন করেছেন। আইনজীবি হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

জানা গেছে, সদ্য আইনজীবি হিসেবে তালিকাভুক্ত আরিফুল ইসলাম ২০০৬ সালেকে.ইউ.পি পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৮ সালে সরকারি কালীগঞ্জ করিম উদ্দিন কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হয়ে সেখান থেকেস্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রী অর্জনকরেন।শিক্ষাজীবন থেকেই তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্তছিলেন। স্কুলে অধ্যয়নকালে তিনি ক্লাস ক্যাপ্টেন, ছাত্র সংসদের জিএস, স্কাউটিং সদস্য এবংপাঠচক্রের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্র রাজনীতিতেসম্পৃক্ত হন। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক হিসেবেদায়িত্ব পালন করেন। ছাত্রদলের দায়িত্ব পালনকালে রাজনৈতিক মামলায় তিনি কারাবরণও করেন।রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। গত জাতীয় সংসদ নির্বাচনে রংপুর–৩ আসনে বিএনপির সোশ্যাল মিডিয়াম্যানেজার এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শুরুতে তিনি একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করেন।

পরে মেডিক্যালট্যুরিজমভিত্তিক প্রতিষ্ঠান ডক্টরস লিংক (উড়পঃড়ৎ’ং খরহশ) প্রতিষ্ঠা করেনএবং বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের ফাউন্ডার ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। আইন পেশায়নিয়মিতভাবে কাজ শুরু করলে তিনি প্রতিষ্ঠানটির এডভাইজার হিসেবে যুক্ত থাকবেন বলেজানিয়েছেন।

এ্যাডভোকেট আরিফুল ইসলাম বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণমানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করাই আমার লক্ষ্য।

স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, রংপুর।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com