স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, রংপুর।।
রংপুর বিভাগীয় স্টেডিয়াম নির্মান প্রকল্পের কাজ শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ কার্যক্রম এগিয়ে নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিভাগীয় ক্রিড়া সংস্থার আহবায়ক ও বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।
সোমবার ( ৯ মার্চ) দুপুরে বিভাগীয় কমিশনারে কার্যালয়ের কনফারেন্স রুমে বিভাগীয় ক্রিড়া সংস্থার আহবায়ক কমিটির সভা শেষে একথা জানান তিনি। সভায় সংস্থার আহবায়ক কমিটির ৯ সদস্য উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, নগরীর দেবিপুর মৌজায় ১৫ একর জমির ওপর বিভাগীয় স্টেডিয়াম নির্মানের জন্য জমি অধিগ্রহেনের বিষয়ে জাতীয় ক্রিড়া পরিষদে প্রস্তাব দেয়ার পর ক্রিড়া পরিষদ পরিদর্শন শেষে সাই নির্বাচন সম্পন্ন করেছেন। প্রকল্পের দৃশ্য মান তদন্ত, জমি অধিগ্রহন,মাটি ভরাট ও সীমানা প্রাচীর নির্মানসহ প্রকল্পের অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাজ এগিয়ে নেয়া হচ্ছে। এজন্য যথাযথ কর্তৃপক্ষের সোথে আরও যোগাযোগ সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে সভায়। এরমাধ্যমে একটি পুর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স পাবে রংপুর বিভাগ।
বিভাগীয় কমিশনার আরও জানান, সভায় মাদকমুক্ত সমাজ বিনির্মানে বিভাগের খেলাধুলাকে এগিয়ে নিতে জেলা ও উপজেলা ক্রিড়া সংস্থার কার্যক্রমের আপডেট তথ্য সংগ্রহ, বিভাগীয় কমিশনার ফুটবল. ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন, প্রয়োজনীয় উপ কমিটি গঠন, বিভাগীয় ক্রিড়া সংস্থার অফিস স্থাপন, চ্যাম্পিয়নদের সংবর্ধনাসহ বিভিন্ন কার্যক্রম এগিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়।
সভায় বিভাগীয় ক্রিড়া সংস্থার সদস্য সামসুজ্জামান সামু, মির্জা ফয়সাল আমিন, শামীম খান মিসকিন, সরকার মাজহারুল মান্নান, তারেক আহমেদ রুবেন, মোঃ হাসানুজ্জামান, আবু বক্কর সিদ্দিক শিলু, এরশাদ হোসেন, সাজ্জাদ হোসেন পৃথিবী সবাই অংশ নেন। সভায় প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন সংস্কার বিভাগীয় সদস্য সচিব যব উন্নয়ণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ফারুক।
বাতায়ন২৪ডটকম।।মমিনুল ইসলাম রিপন মেমোহি।।