সংবাদ শিরোনাম :
রংপুরের পুলিশ কমিশনারকে পদায়নের আদেশ চার খুনের ঘটনার আগেই রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: শ্রাদ্ধ সম্পন্ন রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২
রংপুর স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

রংপুর স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, রংপুর ।।

রংপুরে স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণ ও গতিশীলতা বৃদ্ধির লক্ষে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালনায় ও প্রাথমিক বিদ্যালয় সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়) প্রকল্পের অর্থায়নে এবং বাংলাদেশ স্কাউটস রংপুর জেলার আয়োজনে মঙ্গলবার (৩মার্চ) রংপুর জেলা স্কাউট ভবনে দিনব্যাপী “৭১৬তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স” অনুষ্ঠিত হয়েছে। সকালে কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস রংপুর জেলার কমিশনার মাহবুবার রহমান।

দিনব্যাপী এই ওরিয়েন্টেশন কোর্সে কোর্স লিডার হিসেবে স্কাউটার আলেয়া খাতুন- এল.টি এবং প্রশিক্ষক হিসেবে স্কাউটার মোঃ মাহবুবুল আলম প্রামাণিক-এল.টি, স্কাউটসের উপপরিচালক সুধীর চন্দ্র বর্মন-এ.এল.টি,  স্কাউটার আব্দুর রহিম-এ.এল.টি, স্কাউটার নাহিদ অখাতার পারভীন-এ.এল.টি বিভিন্ন সেশন পরিচালনা করেন।
এতে রংপুর জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সহ মুক্ত স্কাউট গ্রুপের স্কাউটিংয়ে আগ্রহী ৬০জন শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণার্থী হিসেবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com