স্পেশাল করেসপনডেন্ট।। বাতায়ন২৪টকম।।
জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ বেকার ভাতা দিয়ে বেকার তৈরি কারখানা নয়, প্রতিটি নারী পুরুষের হাতে মর্যাদা পুর্ণ কাজ তুলে দিতে চাই।’
শুক্রবার ( ২৩ জানুয়ারী) রাত সাড়ে আট টায় রংপুর মহানগরীর পাবলিক লাইব্রেরী মাঠে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
২৮ মিনিটের বক্তব্য দেন জামায়াত আমীর। ঠাকুরগাঁও থেকে সমাবেশ করে রংপুরে জনসভার মঞ্চের আসেন রাত পৌনে ৮ টায়। এসময় তিনি হাতনেড়ে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।
জামায়াত আমীর বলেন, ‘ নির্বাচন সামনে রেখে আমরা মিথ্যা আশ্বাস দিতে চাই না। দিবো না। যা আমরা পারবো না। তা আমরা বলবো না। যা আমাদের কর্তব্য বলে আমরা মনে করি শুধু তাই বলবো।
বিএনপির বেকার ভাতা দেয়ার প্রসঙ্গ টেনে ডা. শফিকুর বলেন, ‘ আমরা কাউকে ভাই বেকার ভাতা দিবো না। বেকার ভাতার মানে হচ্ছে। বেকারের কারখানা তৈরি করা। আমরা বেকারের কারখানা তৈরি করতে চাই না। আমরা দেশের প্রত্যেকটি সক্ষম নারী পুরুষের হাতকে আমরা শক্তহাতে পরিনত করতে চাই। বেকার ভাতা নয়, তাদের হাতে আমরা মর্যাদা পুর্ণ কাজ তুলে দিতে চাই। সে বুক ফুলিয়ে বলবে। আমি কিন্তু কারো কোন দয়ার দানে চলতে চাই না। আল্লাহর দেয়া মেধা ও যোগ্যতা খাটিয়ে আমি সম্মানের সাথে বাঁচেত চাই। এরমাধ্যমে প্রত্যেকটি নারী পুরুষ দক্ষ হযে উঠবে। আত্ম বিশ্বাসী হয়ে উঠবে। সেদিনই বিশ্বের বুকে মাথা উচু করে দাড়ানো একটা বাংলাদেশ বিশ্ব দেখতে পাবে। ইনশাআল্লাহ। ‘
রংপুর মহানগর জামায়াত আমীর এটিএম আজমখানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৩ আসনের এমপি প্রার্থী মাহবুবুর রহমান বেলাল, এনসিপির সদস্য সচিব রংপুর-৪ আসনের এমপি প্রার্থী আখতার হোসেন, রংপুর-৫ আসনের এমপি প্রার্থী গোলাম রব্বানী, ৬ আসনের এমপি প্রার্থী মাওলানা নুরুল ইসলাম, ১ আসনের এমপি প্রার্থী রায়হান সিরাজী , ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সিবগাতুল্লাহ, মহানগর শিবির সভাপতি নুরুল হুদা, জেলা শিবির সভাপতি ফিরোজ মাহমুদ, রোকেয়া বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি সুমন সরকার, এনসিপির জেলা আহবায়ক আল মামুন, ছাত্রশক্তির মহানগর আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি প্রমুখ।
দুপুর থেকেই সমাবেশ স্থলে আসতে থাকেন ১০ দলীয় জোটের নেতাকর্মীরা। পাবলিক লাইব্রেরী মাঠ ছাপিয়ে জনতার ঢল চলে যায় নগরীর প্রধান সড়ক, জুলাই স্মৃতি স্তম্ভসগ আশেপাশের সকল সড়ক ও ফাকা জায়গায়। শেষে জামায়াত আমীর রংপুরের ৬টি আসনের মধ্যে ৫টিতে দাঁড়িপাল্লার প্রার্থী এবং একটি আসনে আখতার হোসেনের হাতে শাপলা কলি প্রতীক তুলে দিয়ে বলেন, যাহাই দাড়িপাল্লা তাহাই শাপলা কলি, যেখানে শাপলা কলি সেখানেই দাঁড়িপাল্লা।
বাতায়ন২৪টকম।। সমামা