সংবাদ শিরোনাম :
সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থায় কমবে ডায়াবেটিস ঝুঁকি: প্রধানমন্ত্রী পীরগাছায় নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার বেরোবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ ও ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে ২০২৬ উদযাপন ১১০ বছরে কারমাইকেল কলেজ, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে রংপুরে এনসিপির মোটরসাইকেল র‍্যালি রংপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই স্পটে ৬ ককটেল নিক্ষেপ আপা আপা করিস না, তোদের আপা আইবো না শ্লোগানে মধ্যরাতে রংপুর মহানগরীতে ছাত্রদলের বাইক শোডাউন মাদকে সয়লাব রংপুর গাজা সেবনকালে ৪ জন গ্রেপ্তার পীরগাছায় ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ
মনোনয়ন বাতিলের পর যা বললেন ডা. জারা

মনোনয়ন বাতিলের পর যা বললেন ডা. জারা

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

মনোনয়ন বাতিলের পর প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা জানিয়েছেন, ভোটারদের স্বাক্ষর সমস্যার কারণে মনোনয়নপত্র বাতিল করেছে কর্তৃপক্ষ। আমি ইসিতে আপিল করব। আশা করি মনোনয়ন ফেরত পাব।

আরও পড়ুন>>>

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

এর আগে ২৯ ডিসেম্বর রাজধানীর সবুজবাগ থানা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজ আসনের মোট ভোটারের ১ শতাংশের সমর্থন আদায় করতে হয়েছে তাকে।

হলফনামার তথ্য অনুযায়ী, ডা. তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক। চাকরি থেকে তার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। এছাড়া দেশের বাইরে তার আয় রয়েছে ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। তিনি আয়কর হিসেবে পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা।

সম্পদের বিবরণে দেখা যায়, তার নামে কোনো বাড়ি, ফ্ল্যাট, কৃষিজমি বা অকৃষিজমি নেই। তবে তার কাছে ২ লাখ ৫০ হাজার টাকার অলংকার রয়েছে। ব্যাংকে নিজের নামে জমা রয়েছে মাত্র ১০ হাজার ১৯ টাকা, আর হাতে নগদ রয়েছে ১৬ লাখ টাকা। পাশাপাশি তার কাছে রয়েছে ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড।

হলফনামা অনুযায়ী, ডা. তাসনিম জারার বিরুদ্ধে কোনো মামলা, ঋণ, দায় কিংবা সরকারি পাওনা নেই। স্বামী খালেদ সাইফুল্লাহর সম্পদের তথ্যও হলফনামায় উল্লেখ করা হয়েছে। তার হাতে নগদ রয়েছে ১৫ লাখ টাকা এবং ৬ হাজার ব্রিটিশ পাউন্ড। দেশের বাইরে স্বামীর আয় ৩৯ হাজার ৮০০ ব্রিটিশ পাউন্ড বলে উল্লেখ করা হয়েছে।

ব্যক্তিগত তথ্য অনুযায়ী, ডা. তাসনিম জারার জন্ম ১৯৯৪ সালের ৭ অক্টোবর। তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমএসসি। তার বাবার নাম ফখরুল হাসান এবং মায়ের নাম আমেনা আক্তার দেওয়ান। বর্তমানে তিনি রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় বসবাস করেন।

 বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com