সংবাদ শিরোনাম :
পীরগাছায় পাঠাগার ও ক্লাবে ভাঙচুর-লুটপাটের অভিযোগ রংপুরে প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাঙ্গীটারী ডমিনেটরস পীরগাছায় মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রংপুরে মন্দিরের নামে জমি দখলের চেষ্টা কৃষকলীগ নেতার- ডিসির নির্দেশও হয়নি প্রতিমা বিসর্জন রাজনৈতিক পরিচয়ে লুটপাট ও সম্পদ দখল, সেই স্বার্থেই রতনকে হত্যা: কর্নেল বাতেন এমপি রংপুরে জমির মালিকানা দ্বন্দ্বে আটকে আছে পুর্তিমা বিসর্জন, ডিসি অফিসে বৈঠকেও মেলেনি সমাধান রংপুরে মন্দিরে লাইন খোলার সময় বিদ্যুৎ স্পৃষ্টে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু ভাড়া বাসায় মাদক-নারীসহ আটক ৮৪, অতিরিক্ত ডিআইজি জহির গ্রেপ্তার রংপুরে গ্যাং-দ্বন্দ্বে আ. লীগ নেতা খুন, এজাহারভুক্ত এক আসামি গ্রেপ্তার কাউনিয়ায় মাইক্রোবাস-লরির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ১০, আশঙ্কাজনক ৩
দাদির কবর জিয়ারত করলেন জাইমা রহমান

দাদির কবর জিয়ারত করলেন জাইমা রহমান

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা। শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত দাদির কবরে শ্রদ্ধা জানাতে যান তারা।

কবর জিয়ারতের সময় তাদের স্থির ও শান্ত থাকতে দেখা গেছে। জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।

গত বছরের ৩১ ডিসেম্বর (বুধবার) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত করা হয়। ছেলে তারেক রহমান (জাইমা রহমানের বাবা) স্বজনদের সঙ্গে নিয়ে মাকে কবরে দাফন করেন। দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মরহুমার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন বিশাল এলাকায় খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়।

 বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com