সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার পোষ্য পুত্র খ্যাত বাবু চৌধুরীর অপসরাণ ও গ্রেফতার দাবি, হিমাগার ভাড়া ৫:২০টাকা করার দাবিতে মহাসড়ক অবরোধ রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ আবদুল মাবুদ রংপুরে ৩৪ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-ব্যক্তিকে সহায়ক উপকরণ, ১ হাজার পরিবার পেল ৩ হাজার গাছের চারা প্রধানমন্ত্রীর নিকট ৮ দফা দাবিতে গঙ্গাচড়ার কৃষকদের স্মারকলিপি নেপালে আকর্ষিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান রংপুরে চাঞ্চল্যকর চার খুন: গনপতি চক্রবর্তির বাসার ছাদে পানি: ঘরের ভিতরে নেই: রংপুরে চাঞ্ছল্যকর ৪ খুন: শ্মশানের পাহাদার আদালতে কি স্বাক্ষ্য দিলেন রংপুরে আলোচিত শিক্ষক পরিবার হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা মিলাদুন্নবী উপলক্ষে কারমাইকেল কলেজে ‘নাতে রাসুল সন্ধ্যা’ অনুষ্ঠিত রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হত্যা: পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সুজনের মানববন্ধন

ইতিহাসের পুনরাবৃত্তি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

সংসদ ভবনের পেছনে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই দাফন করা হবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। দাফনের আগে মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা। এটি যেন ইতিহাসেরই পুনরাবৃত্তি।

৪৪ বছর আগে এই মানিক মিয়া অ্যাভিনিউতেই লাখো মানুষ শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল কর্মকর্তার ব্যর্থ অভ্যুত্থানে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওই বছরের ২ জুন মানিক মিয়া অ্যাভিনিউতে জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে সংসদ ভবনের উত্তর পার্শ্বে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। শেষযাত্রায় ঐতিহাসিক জনসমাগম হয়েছিল। ঢাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে জানাজায় অংশ নিয়েছিল।

৪৪ বছর পর খালেদা জিয়ার জানাজাও একই স্থানে অনুষ্ঠিত হবে। ইতিহাসের মিল দেখা যাচ্ছে।

স্বামীর মৃত্যুই তাকে রাজনীতিতে টেনে আনে। কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই বিএনপির দায়িত্ব নেন তিনি। রাজপথের সংগ্রামের মাধ্যমে নিজেকে গড়ে তোলেন। দলকে নির্বাচনে জিতিয়ে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশের প্রথম নারী সরকারপ্রধান হিসাবে ইতিহাসে স্থান পান।

১৯৮১ সালের ঢাকার সাথে বর্তমান ঢাকার তুলনা চলে না। তখন ঢাকার জনসংখ্যা এখনকার মতো ছিল না। কিন্তু রাষ্ট্রপতির জানাজায় লাখো মানুষের সমাবেশ হয়েছিল। সাধারণ মানুষের সেই অংশগ্রহণ জিয়ার জানাজাকে ইতিহাসে বিশেষ স্থান দিয়েছে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com