সংবাদ শিরোনাম :
রংপুরের পুলিশ কমিশনারকে পদায়নের আদেশ চার খুনের ঘটনার আগেই রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: শ্রাদ্ধ সম্পন্ন রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২
উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্তে ভারতের সেনা কর্মকর্তারা

উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্তে ভারতের সেনা কর্মকর্তারা

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরা রাজ্যের দক্ষিণ জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করেছেন দেশটির সেনাবাহিনী, আসাম রাইফেলস ও বিএসএফের কর্মকর্তারা। বাংলাদেশে চলমান উত্তেজনার মধ্যেই সেনা কর্মকর্তারা সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করতে এলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে নর্থইস্ট শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানিয়েছে, ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেনেন্ট জেনারেল আরসি তিওয়ারি অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বেলুনিয়া সীমান্তবর্তী চৌকি পরিদর্শন করেন।

সফরকালে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সম্মুখভাগে মোতায়েন করা সেনাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। তিনি সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী আসাম রাইফেলস এবং বিএসএফকে উচ্চ পর্যায়ের পেশাদারত্ব ও প্রস্তুতি বজায় রাখতে বলেন।

ভারতের সেভেন সিস্টার্স নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মন্তব্যের পর ভারতের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের এ সীমান্ত সফর বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com