সংবাদ শিরোনাম :
মিঠাপুকুরে নৈশকালীন প্রীতি ইনডোর ফুটবলে, পায়রাবন্দকে হারিয়ে কাফ্রিখাল বিজয়ী শেখ হাসিনার পোষ্য পুত্র খ্যাত বাবু চৌধুরীর অপসরাণ ও গ্রেফতার দাবি, হিমাগার ভাড়া ৫:২০টাকা করার দাবিতে মহাসড়ক অবরোধ রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ আবদুল মাবুদ রংপুরে ৩৪ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-ব্যক্তিকে সহায়ক উপকরণ, ১ হাজার পরিবার পেল ৩ হাজার গাছের চারা প্রধানমন্ত্রীর নিকট ৮ দফা দাবিতে গঙ্গাচড়ার কৃষকদের স্মারকলিপি নেপালে আকর্ষিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান রংপুরে চাঞ্চল্যকর চার খুন: গনপতি চক্রবর্তির বাসার ছাদে পানি: ঘরের ভিতরে নেই: রংপুরে চাঞ্ছল্যকর ৪ খুন: শ্মশানের পাহাদার আদালতে কি স্বাক্ষ্য দিলেন রংপুরে আলোচিত শিক্ষক পরিবার হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা মিলাদুন্নবী উপলক্ষে কারমাইকেল কলেজে ‘নাতে রাসুল সন্ধ্যা’ অনুষ্ঠিত
সুন্দরগঞ্জে ৯ দিন ধরে মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ, থানায় জিডি

সুন্দরগঞ্জে ৯ দিন ধরে মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ, থানায় জিডি

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে মোছা. শিউলী আক্তার (৩৮) নামে এক মানসিক ভারসাম্যহীন নারী ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ শিউলী আক্তার উপজেলার তারাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর খোর্দা গ্রামের মো. শরিফুল ইসলামের স্ত্রী।

জিডি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে তিনি নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ নারীর ছেলে মো. রেজোয়ান মিয়া গত ১৫ ডিসেম্বর সুন্দরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডি নম্বর ৭০০।

জিডিতে উল্লেখ করা হয়েছে, শিউলী আক্তার মানসিকভাবে অসুস্থ। তার কোনো সন্ধান পাওয়া গেলে নিকটস্থ থানা বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে নিখোঁজ নারীর ছেলে।একটি জিডি করেছেন। নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com