সংবাদ শিরোনাম :
ঐতিহ্য আর আনন্দে মুখর কিশোরগঞ্জে পহেলা বৈশাখ উদ্‌যাপন গ্রেপ্তারের ৫ দিন পর জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে বেকারত্ব দূরীকরণে অগ্রাধিকার: শান্তিরামে চেয়ারম্যান প্রার্থী আনিছের দোয়া ও সমর্থন কামনা বেলকা ইউনিয়নে নির্বাচনী উত্তাপ, আলোচনার কেন্দ্রবিন্দুতে নতুন মুখ ডাঃ আশরাফুল আলম হাজীরহাট থানায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ আ/সামি গ্রে/ফতার গুচ্ছ ভর্তি পরীক্ষায় কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবিরের হেল্প ডেস্ক কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে প্রস্ততি মুলক সভা অনুষ্ঠিত দেশব্যাপী হামের টিকাদান শুরু ২০ এপ্রিল : স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারীকরণ করা হবে
শিলিগুড়ি করিডোরে ভারতের সামরিক ঘাঁটি: যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

শিলিগুড়ি করিডোরে ভারতের সামরিক ঘাঁটি: যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

সম্প্রতি ভারত তাদের চিকেন’স নেক বলে পরিচিত শিলিগুড়ি করিডোর অঞ্চলে তিনটি সামরিক ঘাঁটি স্থাপনের ঘোষণা দিয়েছে। এ বিষয়টি নিয়ে বাংলাদেশের আপত্তি করার কিছুই নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রোববার (৩০ নভেম্বর) বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে প্রাসঙ্গিক ভূমিকা’ শীর্ষক ডিক্যাব টকে তিনি একথা বলেন।

ভারতের চিকেন নেকে সামরিক ঘাঁটি স্থাপন প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে ভারতের যে সমঝোতা আছে— সীমান্তের ৫০০ গজের মধ্যে কেউ অবকাঠামো নির্মাণ করবে না। এটা ওই সীমানার ভেতরে না। কাজেই আমাদের আপত্তি করার সুযোগ নেই। তারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য করছে— এটা তো মনে করার কোনও কারণ নেই। তারা যদি মনে করে, তাদের প্রতিরক্ষার জন্য প্রয়োজন তারা সেটা করতেই পারে।’

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে কী আলাপ হয়েছে, সেটা কিন্তু প্রকাশিত হওয়ার কথা না। আমার সঙ্গে যেগুলো শেয়ার করেছেন, আমিও তো বলতে পারি না, উনি যদি বলতে না চান। আমি নিশ্চিত যে ওনার সঙ্গে কী কথা হয়েছে অজিত দোভাল কিন্তু সেটা ভারতকে বলেননি। কোনও নিরাপত্তা উপদেষ্টাই তা করেন না।’

ভুটানের ট্রানশিপমেন্ট বাংলাদেশে আটকে থাকার প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত অনুমতি না দিলে শিপমেন্ট ভারতের মধ্যে দিয়ে অন্যদেশে যেতে পারবে না। কারণ আমাদের সঙ্গে তো নেপালের সীমান্ত নেই। আমাদের সঙ্গে যদি সীমান্ত থাকতো, তাহলে ভুটান থেকে আমরা বিদ্যুৎ আনতে পারতাম সহজেই। কাজেই আমরা যদি আনতে চা—ই ভারতের সহায়তা লাগবে, একই বিষয় ব্যবসার ক্ষেত্রেও।’

প্রসঙ্গত চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর ভারতের জন্য ভৌগলিক ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। ২২ কিমি দৈর্ঘ্যের এই এলাকাটি ভারতের উত্তর-পূর্বের সাতটি রাজ্যেকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রেখেছে। অতি সম্প্রতি এ এলাকা ঘিরে তিনটি সামরিক ঘাঁটি নির্মাণের ঘোষণা দেয় ভারত। উত্তর দিনাজপুরের চোপড়া, আসামের ধুবড়ি এবং বিহারের কিষানগঞ্জ- এ তিন জায়গায় সামরিক ঘাঁটি স্থাপন করা হবে। এতে মিলিটারি বেসে প্যারা স্পেশাল ফোর্স, গোয়েন্দা ইউনিট ও RDF বাহিনী মোতায়েন থাকবে বলে ভারতীয় সূত্রে জানা গেছে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com