সংবাদ শিরোনাম :
নেপালে আকর্ষিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান রংপুরে চাঞ্চল্যকর চার খুন: গনপতি চক্রবর্তির বাসার ছাদে পানি: ঘরের ভিতরে নেই: রংপুরে চাঞ্ছল্যকর ৪ খুন: শ্মশানের পাহাদার আদালতে কি স্বাক্ষ্য দিলেন রংপুরে আলোচিত শিক্ষক পরিবার হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা মিলাদুন্নবী উপলক্ষে কারমাইকেল কলেজে ‘নাতে রাসুল সন্ধ্যা’ অনুষ্ঠিত রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হত্যা: পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সুজনের মানববন্ধন রংপুরের পুলিশ কমিশনারকে পদায়নের আদেশ চার খুনের ঘটনার আগেই রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: শ্রাদ্ধ সম্পন্ন রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
বেরোবিতে দেড় হাজার প্রতিযোগির অংশগ্রহণে সর্ববৃহৎ দৌড় প্রতিযোগিতা

বেরোবিতে দেড় হাজার প্রতিযোগির অংশগ্রহণে সর্ববৃহৎ দৌড় প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ‘বেরোবি শিক্ষার্থী পরিষদের’ আয়োজনে অনুষ্ঠিত হলো রংপুরের ইতিহাসের সর্ববৃহৎ দৌড় প্রতিযোগিতা।

রবিবার (৩০ নভেম্বর) সকালে শহীদ আবু সাঈদ চত্বরে প্রতিযোগিতার উদ্বোধন করেন বেরোবি শিক্ষার্থী পরিষদের সভাপতি আহমাদুল হক আলবীর। আবু সাঈদ চত্বরে দৌড় শুরু রংপুর নগরীর শাপলা চত্বর ঘুরে আবারো আবু সাঈদ চত্বরে এসে শেষ হয় প্রতিযোগিতা। এসময় এতে রেজিষ্ট্রেশনের মাধ্যমে অংশ নেয় প্রায় দেড় হাজার প্রতিযোগী।‌

উদ্বোধনী বক্তব্যে সভাপতি আহমাদুল আলবির বলেন, আজকের আয়োজন শুধু দৌড় নয়, বরং তরুণ সমাজকে সুস্থ দেহ-সুস্থ মন গঠনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান। চলো একসাথে হাঁটি, একসাথে গড়ি‌ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এর মাধ্যমে আমরা সবাইকে বার্তা দিতে চাই, ব্যক্তি ও দেশের কল্যাণে সক্রিয় হতে হবে। দেড় হাজার প্রতিযোগীর অংশগ্রহণ এটাই প্রমাণ করে তরুণ প্রজন্ম ইতিবাচক ও প্রাণবন্ত।

তিনি আরও বলেন, যারা রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশ নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা চাই প্রতি বছর এ আয়োজন আরও বড় হোক, আরও বেশি তরুণ যুক্ত হোক।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী তৌফিক হাসান তারিক বলেন, এত বড় প্রতিযোগিতায় দৌড়ানো সত্যিই রোমাঞ্চকর। পড়াশোনার চাপের মাঝে এমন আয়োজন আমাদের শরীর ও মানসিকভাবে দারুণ উজ্জীবিত করে। বেরোবি শিক্ষার্থী পরিষদের আয়োজনগুলো সত্যি‌ই অসাধারণ।‌

আরেক অংশগ্রহণকারী শিক্ষার্থী তালেব ইসলাম বলেন, এধরনের আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার। আমরা চাই সুস্থ দেহ সুন্দর মন‌ গঠনে এধরনের দৌড় প্রতিযোগিতা ইতিবাচক ভূমিকা পালন করবে। আজ আমি একজন প্রতিযোগী হিসেবে অত্যন্ত আনন্দিত তাদের প্রতি আহ্বান থাকবে প্রতিবছরই যেন এরকম প্রতিযোগিতার আয়োজন করা হয়। এটি শুধু দৌড় প্রতিযোগিতা নয়, বরং সুস্থ ও প্রাণবন্ত আগামী গড়ার এক নতুন দৃষ্টান্ত ।

দৌড়ে অংশগ্রহণকারী সকলকেই টি-শার্ট এবং সকালের নাস্তা সহ প্রথম ৮০ জনকে মেডেল প্রদান প্রদান করা হয়।

 বাতায়ন২৪ডটকম।। মমিনুল ইসলাম রিপন ।।মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com