সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
কুড়িগ্রামে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ৩

কুড়িগ্রামে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা।

নিহতরা হলেন, আলতাফ হোসেন (৫০), এরশাদ আলী (৩৫) ও কুলসুম বেগম (৫০)। এ ঘটনায় কমপক্ষে চারজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা গ্রামে ১৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে নুর মোহাম্মদ মানিক উল্যার সঙ্গে আলতাফ হোসেনের বিরোধ চলে আসছে। তারা চাচাতো ভাই বলে জানা গেছে। রোববার বেলা ১১টার দিকে বিরোধপূর্ণ জমির পাকা ধান কাটতে গেলে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে নুর মোহাম্মদের পক্ষের এরশাদ ও কুলসুম ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় আলতাফ হোসেনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ঘটনাস্থলে আছি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় কুড়িগ্রাম পুলিশ সুপার ও নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গেছে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com