সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার পোষ্য পুত্র খ্যাত বাবু চৌধুরীর অপসরাণ ও গ্রেফতার দাবি, হিমাগার ভাড়া ৫:২০টাকা করার দাবিতে মহাসড়ক অবরোধ রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ আবদুল মাবুদ রংপুরে ৩৪ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-ব্যক্তিকে সহায়ক উপকরণ, ১ হাজার পরিবার পেল ৩ হাজার গাছের চারা প্রধানমন্ত্রীর নিকট ৮ দফা দাবিতে গঙ্গাচড়ার কৃষকদের স্মারকলিপি নেপালে আকর্ষিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান রংপুরে চাঞ্চল্যকর চার খুন: গনপতি চক্রবর্তির বাসার ছাদে পানি: ঘরের ভিতরে নেই: রংপুরে চাঞ্ছল্যকর ৪ খুন: শ্মশানের পাহাদার আদালতে কি স্বাক্ষ্য দিলেন রংপুরে আলোচিত শিক্ষক পরিবার হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা মিলাদুন্নবী উপলক্ষে কারমাইকেল কলেজে ‘নাতে রাসুল সন্ধ্যা’ অনুষ্ঠিত রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হত্যা: পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সুজনের মানববন্ধন
বেরোবি ছাত্র সংসদ জন্য ছয় সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন

বেরোবি ছাত্র সংসদ জন্য ছয় সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন

স্টাফ করেসপন্ডেন্ট, বেরোবি রংপুর ।।বাতায়ন২৪ডটকম।।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য 6 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ১১৬ তম সিন্ডিকেট সভায় এই নির্বাচন কমিশন গঠন করা হয়। এই নির্বাচন কমিশনের প্রধান হিসেবে বিজনেস অনুষদের ডিন অধ্যাপক মো: ফেরদৌস রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য ও বেরোবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াস প্রামানিক।

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন- পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শাহ জামান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিফাত রুমানা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসান আলী।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ছাত্র সংসদ পেতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এর আগে ছাত্র সংসদ গঠনের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন, সংবাদ সম্মেলন ও আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিল। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদন দেওয়া হয় ছাত্র সংসদ বিধিমালায়।

বাতায়ন২৪ডটকম।।ইউনুচ রাতুল।।মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com