সংবাদ শিরোনাম :
বিশ্বকাপে আর্জেন্টিনার পুরোনো অভ্যাস, শুরুতেই কি আবার হোঁচট খেতে যাচ্ছে আর্জেন্টিনা। গাইবান্ধায় জুলাই শহীদদের কবর পাকাকরণের অর্থ আত্মসাতের অভিযোগ শিবিরকর্মীকে মারধরের ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলনের ৪ কর্মী গ্রেপ্তার একাদশে ফিরছেন মেসি-মার্টিনেজ, যেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত
ড্যাবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন ডাঃ মোঃ শরীফুল ইসলাম ননতু

ড্যাবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন ডাঃ মোঃ শরীফুল ইসলাম ননতু

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।।বাতায়ন২৪ডটকম।।

ডক্টরস অ্যাসোসিয়েশন অফ ড্যাম এর কেন্দ্রীয় সংগাঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) নির্বাচিত হয়েছেন ডাক্তার শরিফুল ইসলাম ননতু।

গত ২৮/১০/২০২৫ইং তারিখে ড্যাব এর ২৭৬ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি অনুমোদিত হয়। অধ্যাপক ডাঃ মোঃ ফরহাদ হালিম ডোনারকে প্রধান উপদেষ্টা করে ৫৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। কেন্দ্রীয় ওই কমিটিতে ডাঃ মোঃ শরীফুল ইসলাম ননতু সাংগঠনিক সম্পাদক হয়েছেন।

এর আগে কেন্দ্রীয় কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়া তিনি রংপুর মহানগর ড্যাবের সদস্য সচিব হিসেবে ২০১৯ইং সাল থেকে দায়িত্ব পালন করছেন।

তিনি ২০০১ সালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া থেকে এমবিবিএস এবং ২০২০ইং সালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি) থেকে সার্জারী বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে সার্জারী বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন ।

গত ৯ আগসৃট ২০২৫ইং তারিখে সমগ্র বাংলাদেশের সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে সুপার ফাইভ এর নির্বাচনে সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ, মহাসচিব ডাঃ জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডাঃ আবুল কেনান, কোষাধ্যক্ষ ডাঃ মেহেদি হাসান, সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডাঃ মোঃ খালেকুজ্জামান দিপু নির্বাচিত হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com