সংবাদ শিরোনাম :
রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- ফেন্সি এমপি রংপুরে জ্বালানি কম দেওয়ায় ওমর ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা সাভারে ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ: পীরগাছা থানা ঘেরাও জুলাই বীরদের কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর রিকশা ও অটোরিকশা উপহার জ্বালানি খাতকে অস্থিতিশীল করার নেপথ্যে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ তনু হত্যা মামলার জামিন বাতিলের পর সাবেক সেনাসদস্য হাফিজুর গ্রেফতার  রংপুর লাইনচ্যুত বুড়িমারি লোকাল ট্রেন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন “ভারত যদি বন্ধু হও হাসিনাকে ফেরত দাও” ছাত্রদলের স্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয়
যুদ্ধের জন্য আরো ২-৩ বছর ইউরোপের সমর্থন চান জেলেনস্কি

যুদ্ধের জন্য আরো ২-৩ বছর ইউরোপের সমর্থন চান জেলেনস্কি

স্টাফ করেসপনডেন্ট, আন্তর্জাতিক ।। বাতায়ন২৪ডটকম।।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আক্রমণকারী রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার জন্য আরো দুই থেকে তিন বছর ইউরোপীয় মিত্রদের কাছ থেকে আর্থিক সহায়তা প্রয়োজন। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

 

আজ মঙ্গলবার প্রকাশিত মন্তব্যে জেলেনস্কি বলেন, আমি আবারো সব ইউরোপীয় নেতাদের এ বিষয়ে জোর দিয়ে বলছি যে, আমরা কয়েক দশক ধরে লড়াই অব্যাহত রাখবো না। তবে, আপনাদের প্রমাণ করতে হবে যে— কিছু সময়ের জন্য আপনারা ইউক্রেনকে আরো আর্থিক সহায়তা দেবেন।

 

তিনি আরো বলেন, তাদের (ইউরোপীয় নেতাদের) মনে দুই থেকে তিন বছরের পদক্ষেপের ধারণা রয়েছে। ইউক্রেনকে অর্থায়নের জন্য জব্দকৃত রুশ সম্পদ ছাড়ের ব্যাপারে ইউরোপীয় কমিশনের প্রস্তাব বিবেচনার কথাও উল্লেখ করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com