সংবাদ শিরোনাম :
সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার দাবি এনিসিপি নেতা -আসিফ মাহমুদের অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না-ডা.শফিকুর রহমান ব্যক্তি উদ্যোগে রাউজানে সড়ক সলিং, ৩০ বছর পর যাতায়াতে স্বস্তি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আমি ভীষণ অসুস্থ, তাই পদত্যাগ করলাম: গণমাধ্যমকে রাষ্ট্রপতি চুপ্পু লালমনিরহাটে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেফতার ২ গাড়িচালককে হত্যাচেষ্টার মামলায়,গ্রেপ্তার হতে পারেন এমপি গাজী নজরুল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান- নিউ ইয়র্ক টাইমস নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য খুন রাষ্ট্রপতিকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা
রংপুরে কর্মসূচিতে অপরিষ্কার হওয়া রাস্তা পরিষ্কার করলো যুবদল (ভিডিও)

রংপুরে কর্মসূচিতে অপরিষ্কার হওয়া রাস্তা পরিষ্কার করলো যুবদল (ভিডিও)

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

বচলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার কারনে অপরিচ্ছন্ন হওয়া নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে জাহাজ কোম্পানি পর্যন্ত আবর্জনা পরিষ্কার করল দলটি।
সোমবার সন্ধ্যা সাতটায় নগরীর গ্রান্ড হোটেল মোড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু। এরপর নেতাকর্মীরা পুরো রাস্তায় পড়ে থাকা ব্যানার, ফেস্টুন, বাদাম এবং খাবারের প্যাকেট পরিষ্কার করে অন্যত্র নিয়ে যান।
এ সময় ঝাড়ু দিয়ে পুরো রাস্তাও পরিষ্কার করেন তারা। এর আগে মহানগর ও জেলা যুবদল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
পরিষ্কার কার্যক্রম সম্পর্কে জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু জানান, কর্মসূচির কারণে অনেক সময় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে সেটি তারা মেনে নেন। কিন্তু কর্মসূচিতে আসা অনেকেই বিভিন্ন কাগজ বাদাম প্যাকেট ব্যানার ফেস্টুন ফেলে রাস্তা অপরিষ্কার করেন। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। সিটি কর্পোরেশন সেগুলো সকালে পরিষ্কার করে। সে কারণে আমরা কর্মসূচি শেষ হওয়ার পর পরই রাস্তা পরিষ্কার করে দিলাম। এটা আমাদের রুটিন কার্যক্রমের অংশ।

বাতায়ন২৪ডটকম।।সমামা।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com