সংবাদ শিরোনাম :
রংপুরে গণমিছিল ও সমাবেশ, জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জামায়াতের জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের অদম্য জুলাই মিছিল রংপুর চিরিয়াখানার অব্যবস্থাপনা, জরাজীর্ণতা ও অতিরিক্ত ফি আদায়ে ক্ষুব্ধ দর্শনার্থীরা রংপুরে ১৭ লাখে এএসআই পদে চাকরি, জালিয়াত চক্রের ৪ সদস্য গ্রেফতার পীরগাছায় ছাত্রীকে অনৈতিক প্রস্তাব: শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পদচ্যুত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ‘লন্ডন-শিলংয়ে যাইনি, তাহলে গুপ্ত বলছেন কেন?’ চলতি মাসেই যেভাবে ৮ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের দাশিয়ারছড়া: এক যুগেও কাটেনি বৈষম্য ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের গণমিছিল
শেখ হাসিনাকে কোন রাজনৈতিক দল নয়, সাধারণ ছাত্র-জনতা  মুখোমুখি দাড় করিয়ে পতন ঘটিয়েছে: সারজিস আলম

শেখ হাসিনাকে কোন রাজনৈতিক দল নয়, সাধারণ ছাত্র-জনতা  মুখোমুখি দাড় করিয়ে পতন ঘটিয়েছে: সারজিস আলম

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
শেখ হাসিনাকে কোন রাজনৈতিক দল মুখোমুখি দার করায় নাই। বাংলাদেশের সাধারণ ছাত্র-জনতা তাদের মুখোমুখি দাড় করিয়ে পতন ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় রংপুর মহানগরীর হোটেল তিলোত্তমায় প্রেসব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। এসময় বিভাগীয় সমন্বয়ক আতিক মুজাহিদ, মহানগর প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা, জেলা সমন্বয়কারী আসাদুল্লাহ আল গালিব, মহানগর প্রথম যুগ্ম সমন্বয়রকারী আলমগীর নয়ন, জেলা প্রথম যুগ্ম সমন্বয়কারী এরশাদ হেসেনসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সারজিস বলেন, ‘জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত না করে, শহীদ পরিবারগুলোর নিরাপত্বা নিশ্চিত না করে। ২৪ এর গণহত্যা, শাপলা বিডিআর হত্যার বিচার না করে। তাদের বিচার ও রায় কার্যকর না করে। অন্তবর্তিকালীন যদি দায়সারা নির্বাচন করতে চায়। তাহলে এই সরকারের বিরুদ্ধে রুখে দাড়াবে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধারা, কোন রাজনৈতিক দল লাগবে না। সব কিছু ভুলে গিয়ে। শহীদ-আহতদের কথা ভুলে গিয়ে এই সরকার যদি শুধু নির্বাচনের কথা বলেন। তাহলে বাংলাদেশে মানেুষের কাছে এই সরকার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।

সারজিস বলেন, ‘শহীদ পরিবারগুলোর জন্য এখন এই সরকার কোন মাসিক ভাতা দেয়া শুরু করেনি। শহীদ পরিবারহগুলো এই মুহুর্তে দুর্দশা গ্রস্ত অবস্থায় আছেন। তাদের জন্য দ্রুত ভাতার ব্যবস্থা করতে হবে।’

এর আগে তিনি রংপুর জেলা ও মহানগর এনসিপির সমন্বয় কমিটির সাথে সমন্বয় সভা করেন। এসময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে অনেক নেতাকর্মী এনসিপিতে যোগ দেন।

বাতায়ন২৪ডটকম।। মেজবাহুল মোকাররবিন হিমেল। মাজহার।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com