সংবাদ শিরোনাম :
রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হত্যা: পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সুজনের মানববন্ধন রংপুরের পুলিশ কমিশনারকে পদায়নের আদেশ চার খুনের ঘটনার আগেই রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: শ্রাদ্ধ সম্পন্ন রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ করেসপনডেন্ট, রংপুর ।। বাতায়ন২৪ডটকম।।

বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরেরর ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রংপুর নগরীর কৈলাশরঞ্জন উচ্চ বিদ্যালয় সংলগ্ন রংপুর রিপোর্টস ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও কেটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু।

সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর আজীবন সদস্য নারী ও শিশু পিপি এড. শফি কামাল, দৈনিক মায়া বাজারের ভারপ্রাপ্ত সম্পাদক সুশান্ত ভৌমিক সুবল, যমুনা টেলিভিশন রংপুর বিভাগের ব্যুরো প্রধান ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রংপুর মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সিনিয়র সহ সভাপতি আলহাজ্জ নুরুল ইসলাম পটু, মেট্টো চেম্বারের পরিচালক ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, রংপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ বাপ্পী, বাংলার চোখ সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক উত্তরের কণ্ঠ প্রকাশক ও সম্পাদক আলহাজ্জ তানবীর হোসেন আশরাফী।

আলোচনা ও কেক কাটা শেষে জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে খবর প্রকাশ করায় যমুনা টেলিভিশন রংপুর বিভাগীয় প্রধান ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের সেরা সাংবাদিক হওয়ায় তাকে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ও যমুনা টেলিভিশনের ভিডিও জার্নালিষ্ট আলমগীর হোসেন রংপুরের সেরা জার্নালিষ্ট নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের সভাপতি মনিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজালের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মেজবাহুল হিমেল, রংপুর সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক হারুনুর রশিদ সোহেল, প্রেসক্লাবের সদস্য হারুন অর রশিদ বাবু, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্টের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচিব ফেরদৌস জয়, দেশ নিউজবিডি এর রিপোর্টার মাজহাবীন মৌ।

এসময় রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের প্রতিদিনের সম্পাদক ও প্রকাশ মাহবুব রহমান হাবু, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবির মানিক, প্রেসক্লাব সদস্য কামরুল ইসলাম চুন্নু। অনুষ্ঠান সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর এর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব টিপু, কামরুজ্জামান সেলিম, প্রচার সম্পাদক জালাল উদ্দিন, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইমরোজ ইমু, রাশেদ রাব্বি, সদস্য উদয় চন্দ্র বর্মন। এছাড়াও বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দ।

বাতায়ন২৪ডটকম।। মমিনুল ইসলাম রিপন ।। মেমোহি।। 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com